Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • সম্পাদকের পাতা
  • সম্পাদকীয়

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 12, 2026
Putin-and-Zelenskyy_-Divided-Flags.jpg

রাশিয়া-ইউক্রেন এবং কৃষ্ণসাগর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে এখন নয়া সমীকরণ। এই লাগাতার লড়াইয়ে এতদিন ধরে ইউক্রেনের মূল শক্তি ছিল ইউরোপীয় ইউনিয়ন। কারণ, পূর্ব বিশ্বে প্রভাব বিস্তারে ইউক্রেনকে ভূমি হিসেবে ব্যবহার করার একটা কৌ*শল কাজ করছিল। এরসঙ্গে বিশ্ব রাজনীতির সূত্রধরে ছিল আমেরিকার সহযোগিতা। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে এই দুই শক্তিও নিজস্ব সংকটে জর্জরিত। আমেরিকার অন্তর্বর্তী নির্বাচনে কোনটাসা ট্রাম্প। ফলে তাঁর স্বভাবসুলভ হস্তক্ষেপ এখন অনেকটাই নিস্প্রভ। তবুও ওয়াকিবহাল মহলের ধারণা, আমেরিকার মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে আলোচনা চলছে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হতে পারে। যদিও মস্কো ও কিয়েভ তাদের চিরাচরিত অবস্থান থেকে কতটা সরে এসে সমঝোতায় পৌঁছাতে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এটা অস্বাভাবিক এবং অযৌক্তিকও নয়। তবে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা রাশিয়া, ইউক্রেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য পরিস্থিতিটিকে আরও অনিবার্য করে তুলেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পাঁচ বছরে পড়তে চলেছে। এমন অবস্থায় ভলোদিমির জেলেনস্কি নিশ্চয়ই বুঝতে পারছেন যে, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তার ওপর আগের মতো নির্ভর করা আর বুদ্ধিমানের কাজ হবে না। ইউরোপ এখনও ইউক্রেনের পাশে রয়েছে ঠিকই, কিন্তু এই মহাদেশজুড়ে যে ভাবে সরকারবিরোধী বিক্ষোভ মাথাচাড়া দিচ্ছে তাতে আর কতদিন এই সহায়তা মিলবে তাও বলা কঠিন। একই সময়ে, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা মস্কোর জ্বালানি নিরাপত্তাকে ইতিমধ্যেই বড়সড় ধাক্কা দিয়েছে। এই প্রেক্ষাপটে, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও আলোচনায় অগ্রগতির যে ইঙ্গিত দিয়েছেন, তা স্বাগত জানানোর মতো। মধ্যস্থতার নেতৃত্বে ওয়াশিংটন থাকলেও এতে ভারতসহ আরও কয়েকটি দেশ যুক্ত হওয়ায় এর গুরুত্ব বেড়েছে। ভারতের প্রধানমন্ত্রীও এই ইস্যুতে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে। জেলেনস্কিও জানিয়েছেন, ভারত একটি ‘ফুড করিডোর’ তৈরির ক্ষেত্রে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। শুধু তাই নয় ভারত এর আগেই কিয়েভ ও মস্কোর কাছে যুদ্ধবিরতির একটি রূপরেখা পাঠিয়েছিল, যেখানে খাদ্য ও জ্বালানি সংক্রান্ত সমঝোতার ওপর জোর দেওয়া হয়েছিল। ইউক্রেনীয় শস্য ও রুশ জ্বালানি যদি কৃষ্ণসাগর দিয়ে নিরাপদে গ্লোবাল সাউথের দেশগুলোতে পৌঁছাতে পারে, তবে তা হবে কূটনীতির এক বড় জয়। এটি একটি ‘বিশ্বাস তৈরির পদক্ষেপ’ হিসেবেও কাজ করতে পারে, যা ভবিষ্যতে আরও ব্যাপক শান্তি আলোচনার পথ চওড়া করবে। যদিও এর আগে কৃষ্ণসাগরভিত্তিক শস্য চুক্তিটিও ভেস্তে গিয়েছিল। এবার এই বিষয়ে উদ্যোগী হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পথেই রাশিয়া-ইউক্রেন অশান্তির মেটানোর সোপান হিসেবে কাজ করতে পারে, তাই এই ধরণের প্রসতাব উপেক্ষা করা ঠিক হবে না।

Continue Reading

Previous: ‘কলকাতা পুরসভার ২০৯ ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবে বিজেপির লোক’! শুভেন্দুর প্রস্তাবে সায় শমীকের
Next: রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে শোক প্রকাশ বিজেপি বিধায়কের

সম্পর্কিত গল্প

Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
Daydreaming-in-Neverland.jpg

আজব রোগ পিটার প্যান সিনড্রোম, নিরাময়ের ওষুধ এখনও অধরা

Online Desk নভেম্বর 11, 2026
Indian-Justice-and-Bail-Symbols.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.