Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
sef.jpeg

স্পোর্টস ডেস্ক: ফের লজ্জার মুখ ভারতীয় ফুটবলে। বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ডের কাছে ভারত ফুটবলে হারবে এটা একপ্রকার নিশ্চিত। তবে ভারত তো কোন লড়াই দিতেই পারল না। কিউয়িদের কাছে ৫-০ গোলে ভরাডুবি হল ভারতের।জাতীয় দলে ফিরে নজর কাড়তে ব্যর্থ হলেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। তবে তাঁর কয়েকটি দুরন্ত সেভ না থাকলে আরও গোল হজম করতে হতো ভারতকে। ছন্নছাড়া ডিফেন্স, মাঝমাঠ ও অ্যাটাকের মাঝে ফাঁক আর পরিকল্পনার অভাবের ফল ভুগল খালিদ জামিলের টিম ইন্ডিয়া।৫ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। নিজেদের বক্সে বলে দখল হারান ভারতীয় ডিফেন্ডাররা। প্রথমে সেভ করেন কাইথ। তবে কাট করে বক্সে ঢুকে র‍্যান্ডালের শট ক্লিয়ার করতে যান প্রমবীর। তা বিজয় ভার্গিসের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। এর পরে দু’বার হাফ চান্স পেয়ে কাজে লাগাতে পারেননি মনবীর সিং, জিতিস এমএসরা। বরং ম্যাচে আরও জাঁকিয়ে বসে কিউয়িরা।৩৪ মিনিটে ব্যবধান বাড়ায় তারা। গারবেটের বাড়ানো বল ধরে দুরন্ত গতিতে বিজয়কে পরাস্ত করে অ্যাটাকে ওঠেন র‍্যান্ডাল। তাঁর জোরালো শট ভারতের এক ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। দিশেহারা ভারতকে আরও বিপাকে ফেলেন সেই র‍্যান্ডালই। ৪৩ মিনিটে ডি ভ্রিসের কাটব্যাক করে নেওয়া শট আটকান প্রমবীর। কিন্তু বল গিয়ে পড়ে র‍্যান্ডালের পায়ে। তাঁর ডান পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করতে ভুল করেননি তিনি। ০-৩ পিছিয়ে প্রথমার্ধ শেষ করে ভারত।দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচ বদল করে ভারত। মাঠে নামেন মহম্মদ সুহেল, জয় গুপ্তা, মেহতাব সিংরা। তবে লাভ হয়নি। ৫৭ মিনিটে চতুর্থ গোল তুলে নেয় নিউ জ়িল্যান্ড। জ্বলে ওঠেন প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উড। ডান প্রান্ত থেকে এলিয়টের রাখা ক্রসে দুরন্ত হেডে গোল করেন তিনি। প্রায় এক বছর পরে গোল পেলেন ক্রিস।৬৬ মিনিটে লিস্টনের জায়গায় ভারতের হয়ে নামেন সানান। তবে লাভ হয়নি। মনবীর, রায়ানরা বিক্ষিপ্ত আক্রমণ শানালেও তা গোল পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। ৭৪ মিনিটে ভারতের কফিনে শেষ পেরেকটি পোঁতেন বেইলিস। লিয়ামের থেকে ক্রস পেয়ে জোরালো হাফ ভলিতে গোল করেন তিনি।

 

৭৭ মিনিটে ষষ্ঠ গোল তুলে নিতে পারত নিউ জ়িল্যান্ড। আকাশ মিশ্র নিজেদের বক্সে শেরিডনকে ফাউল করায় পেনাল্টি পায় কিউয়িরা। তবে বিলের শট বাঁচিয়ে দেন বিশাল। এর পরে আর গোল সংখ্যা বাড়াতে পারেনি নিউ জ়িল্যান্ড। ০-৫ গোলে হেরে মাঠ ছাড়ে ভারতীয় দল। রবিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে নামবে তারা।

Continue Reading

Previous: শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

সম্পর্কিত গল্প

1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
earthquake_660_280121101049.webp

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের উৎস নেপাল

Online Desk নভেম্বর 12, 2026
indian-visa.jpg

বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে কেন্দ্র

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.