Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে কেন্দ্র

বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে কেন্দ্র

Online Desk নভেম্বর 12, 2026
indian-visa.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতে আসার ক্ষেত্রে বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার নিয়ম আরও সহজ করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। আবেদনপত্রের জটিলতা কমিয়ে প্রক্রিয়াকে সরল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এতদিন ভারতীয় ভিসার আবেদনপত্রে ১৩টি বিভাগ পূরণ করতে হত। এবার সেই সংখ্যা কমিয়ে ৯ করা হচ্ছে। পাশাপাশি প্রায় অর্ধেক সাব-ক্যাটেগরিও বাদ দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, উন্নত দেশগুলির ভিসা ব্যবস্থার সঙ্গে তুলনা করেই এই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবচেয়ে বড় পরিবর্তন আসছে টুরিস্ট ভিসায়। এই ভিসার নাম বদলে রাখা হচ্ছে ‘ভিজিটর্স ভিসা’। ফলে শুধু পর্যটন নয়, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা এবং স্বল্পমেয়াদি পড়াশোনার মতো কাজেও এই ভিসা ব্যবহার করা যাবে। নতুন ভিজিটর্স ভিসা দু’টি ভাগে বিভক্ত হবে। প্রথমটি ‘ভি-১’ ভিসা। এর মেয়াদ হবে সর্বোচ্চ ৩০ দিন। এই সময়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ এবং দেশ ছাড়ার সুযোগ থাকবে। পর্যটন, চিকিৎসা কিংবা ব্যবসায়িক সাক্ষাতের জন্য এই ভিসা দেওয়া হবে। দ্বিতীয়টি ‘ভি-২’ ভিজিটর্স ভিসা। এর মেয়াদ এক বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে। আবেদনকারীর প্রয়োজন বিবেচনা করে মেয়াদ নির্ধারণ করা হবে।

নতুন ব্যবস্থায় মেডিক্যাল ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আসছে। আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য আলাদা বিভাগ রাখা হবে। বিদেশি পড়ুয়াদের ভারতে আসার সুযোগ বাড়াতে স্টুডেন্ট ভিসার নিয়মও সহজ করা হচ্ছে। বিজনেস ভিসার ক্ষেত্রেও মূলত দু’টি বিভাগ রাখা হচ্ছে। বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ভারতে আসার প্রক্রিয়া সহজ করাই এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। কেন্দ্রের পরিকল্পনা, চলতি বছরের শেষের দিক থেকেই নতুন ভিসা ব্যবস্থা কার্যকর করা।

Continue Reading

Previous: রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে শোক প্রকাশ বিজেপি বিধায়কের
Next: ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের উৎস নেপাল

সম্পর্কিত গল্প

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
earthquake_660_280121101049.webp

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের উৎস নেপাল

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.