Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘কলকাতা পুরসভার ২০৯ ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবে বিজেপির লোক’! শুভেন্দুর প্রস্তাবে সায় শমীকের

‘কলকাতা পুরসভার ২০৯ ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবে বিজেপির লোক’! শুভেন্দুর প্রস্তাবে সায় শমীকের

Online Desk নভেম্বর 12, 2026
samik-f.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতা পুরসভার পুনর্বিন্যাস হওয়া ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাবনাকে সমর্থন জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর প্রস্তাবেই কার্যত সিলমোহর দিলেন তিনি। শমীকের স্পষ্ট বক্তব্য, কো-অর্ডিনেটর নিয়োগ করতে হলে বিজেপির নেতারাই সেই দায়িত্ব পাবেন। অন্য কোনও দলের লোককে এই পদে বসানোর প্রশ্ন নেই।

ভাইফোঁটার আগের সন্ধ্যায় ভবানীপুরের বিভিন্ন কালীপুজো মণ্ডপ ঘুরে শুভেন্দু জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের মধ্যে পুরভোট নিয়ে জট না কাটলে কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ করা হতে পারে। সেই পদে বিজেপির লোকেদেরই বসানো হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। বুধবার দক্ষিণ কলকাতার শরৎ ব্যানার্জি রোডে বোনের বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়েছিলেন শমীক। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে তৃণমূল ও বামেদের আক্রমণ করেন তিনি। শমীকের কথায়, বামেদের পার্টি অফিস থেকে কাউকে কিংবা তৃণমূলের চিহ্নিত দুর্নীতিগ্রস্ত নেতাদের এই পদে বসানো সম্ভব নয়। বিজেপির নেতারাই কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলাবেন।

তবে শমীক জানিয়েছেন, কো-অর্ডিনেটর নিয়োগের ভাবনা তাঁদের প্রথম পছন্দ নয়। বরং এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তা তৈরি হওয়াটাই তাঁরা চান না। তাঁর বক্তব্য, রাজ্য সরকার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে পুরভোটের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করছে। শীর্ষ আদালত ওই রায় পুনর্বিবেচনা করবে বলে তিনি আশাবাদী। তাঁর মতে, নির্বাচন হলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থীরা জয়ী হয়ে আসবেন। তাই দ্রুত ভোট হওয়া জরুরি। হাওড়া পুরনিগমে দীর্ঘদিন নির্বাচন না হওয়া নিয়েও সরব হন শমীক। তাঁর অভিযোগ, গত ১৩ বছর ধরে সেখানে ভোট হয়নি। যারা নির্বাচন চাইছে না, মানুষই তাদের উপযুক্ত জবাব দেবে।

Continue Reading

Previous: ১২ নভেম্বর ২০২৬: কেমন কাটবে বারোটি রাশির দিন? জেনে নিন আজকের রাশিফল
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
earthquake_660_280121101049.webp

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের উৎস নেপাল

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.