Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • সম্পাদকের পাতা
  • আজব রোগ পিটার প্যান সিনড্রোম, নিরাময়ের ওষুধ এখনও অধরা

আজব রোগ পিটার প্যান সিনড্রোম, নিরাময়ের ওষুধ এখনও অধরা

Online Desk নভেম্বর 11, 2026
Daydreaming-in-Neverland.jpg

অর্ণব দত্ত

আজব এক রোগের নাম পিটার প্যান সিনড্রোম। এই রোগে একবার আক্রান্ত হলে রোগ আর সারবেই না। আক্রান্ত প্রাপ্তবয়স্করা শিশুর মতো আচরণ করবে। কেউ বলবে, ‘এখনই আইসক্রিম চাই, কেউ কেউ লজেন্স-ক্যাডবেরি কিনে দিতে আবদার করবে।’ ফলে চোমকে যাচ্ছেন অভিভাবকরা। ভাবছেন, একি হল রে বাবা ?

আশির দশকে এই রোগ সনাক্ত হয়। বহুক্ষেত্রে পিটার প্যান সিনড্রোমে আক্রান্তদের বয়স ৬৫ বছর কিংবা তার ওপরও হতে পারে। ১৯৮৩ সালে বিশিষ্ট মনোবিদ ডান কিলের গবেষণায় এই সংক্রান্ত কিছু তথ্য জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, রোগটা হয় কর্তব্যে অবহেলা, দায়বদ্ধতা লাগাতারভাবে পালন না করার ফলে শিশুসুলভ আবেগ ওঁদের গ্রাস করে নেওয়ায়। এখনও কোনও ওষুধ নেই এই রোগের।
এই অসুখ আচরণগত সমস্যা। স্বভাব বদলানো যেহেতু অতীব কঠিন কাজ, রোগাক্রান্তরা চেষ্টা করেও স্বভাব বদলাতে পারে না বলে এই অসুখ সারেও না। স্বভাব পাল্টাতে না পারার কারণ জীবনযাপন পদ্ধতিতে যে পরিবর্তন আনা দরকার, তাতে অনীহা। পরিস্থিতি অবশেষে এমন পর্যায় পৌঁছয় নতুন করে শুরু করার সময়ই ফুরিয়ে যায়।

যে সমস্ত পদ্ধতিতে পিটার প্যান সিনড্রোমে আক্রান্তদের খানিক স্বস্তি দেওয়া যায়, সেই উপায়ের মধ্যে রয়েছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কিংবা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি। এই ধরনের থেরাপির মাধ্যমে আক্রান্তদের সম্পর্কজনিত সমস্যা থেকে সৃষ্ট মানসিক উদ্বেগ খানিক কমানো যেতে পারে। অনেক সময়ে চরম হতাশা, অতীত জীবনের কোনও ভয়ভীতি থেকেও এই রোগে ধরাশায়ী হতে পারেন।

রোগটি বিচিত্র। সভ্যতার আদিপর্ব থেকে মানুষের জীবনে রোগব্যাধি আছেই। নীরোগ শরীর কামনা করেন অনেকে। একইসঙ্গে কামনা করেন নীরোগ মন। এসম্পর্কে বিশদে উল্লেখ আছে ধর্মবিজ্ঞানে। স্বামী বিবেকানন্দর ‘ধর্মবিজ্ঞান’ কিংবা রাজযোগ আসলে প্রত্যহ পালন করার মতো কতিপয় কানুন। যা যোগ হিসেবে পরিচিত।

আচরণগত কিছু ব্যাপার-স্যাপার পালন না করলে অনেক সময়ে মানুষ ভ্রষ্ট হয় একখণ্ড মেঘ টুকরো টুকরো হয়ে গেলে যেমন হয়, আবার এক হওয়ার সদিচ্ছায় মানুষ মানুষকে প্রণাম করে, অভিভাবকরা ছোটদের আর্শীবাদ করেন। উদ্দেশ্য এক্ষেত্রে প্রতিদানহীন। তখন আবার মেঘখণ্ড মিলিত হয়।

আসলে এভাবেই সভ্য মানুষ যত মত, তত পথ সত্ত্বেও একে অপরের সঙ্গে মানিয়ে নেয়। না মানাতে পারলে জীবনে নানা ধরনের মানসিক সমস্যা দেখা দেবে। আসলে রোগমুক্ত মানব সমাজ কখনওই ছিল না। আদিমকালে মানব গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষে আহতদের সারাতে নানাবিধ ঔষধির আবিষ্কার বিশ্বের সর্বত্র সর্বকালে হয়েছে।

ভারতীয় মহাকাব্যে নানাবিধ ঔষধির উল্লেখ রয়েছে। রামায়ণে যেমন শ্রীরামের ভক্ত হনুমান গন্ধমাদন পর্বত কাঁধে বয়ে নিয়ে আসার পরে শক্তিশেলে অজ্ঞান লক্ষ্ণণের জ্ঞান ফেরাতে বিশল্যকরণী মোক্ষম দাওয়াই। পৌরানিক পর্ব সমাপ্তির পরে আধুনিক ডাক্তারিশাস্ত্রে জলাতঙ্ক, কলেরা থেকে শুরু করে নানা ধরনের জটিল এবং মারণ অসুখ-বিসুখ সারাতে ওষুধপত্র আবিষ্কার হয়েছে এবং আরও হবে। এরপর বর্তমানে পরিবেশঘটিত এবং সামাজিক সমস্যার শিকার হয়ে অনেকে নানা ধরনের মানসিক রোগের শিকার। এরই অন্যতম পিটার প্যান সিনড্রোম। চার দশক আগে যা সনাক্ত হয়েছে।

এদিকে পিটার প্যান সিনড্রোম সারানোর কোনও ওষুধ এখনও দুনিয়ায় নেই। তবে এধরনের ব্যাধি সম্পর্কে উল্লেখ রয়েছে গীতাতে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ‘মন নেগেটিভ হয়ে গেলে প্রাপ্তবয়স্ক মানুষ বালক কিংবা বালিকার মতো অসংস্কৃতবুদ্ধিসম্পন্ন হয়ে যায়।‘

কী করা উচিত এবং কী করা উচিত নয়, এর অর্থ কর্তব্য এবং অকর্তব্য নির্ণয় করতে পারলে ধীরে ধীরে মানুষের চেতনা উন্নত হয়। আপন হতে বাহির হয়ে বাইরে এলে বুকের মাঝে বিশ্বলোকের সাড়া মিলবেই। কবির এই বাণী যুগ যুগ ধরে অমরত্ব লাভ করবে, একথাও বলাবাহুল্য।

পিটার প্যান সিনড্রোমে আক্রান্তদের কীভাবে পথে ফেরানো যায়, সেনিয়ে গবেষকরা বিস্তর মাথা খাটাচ্ছেন। পিটার প্যান সিনড্রোম আসলে জীবনদর্শনের ভ্রান্তি থেকে সৃষ্ট। আমেরিকান সাইক্রিয়াট্রিক অ্যাসোসিয়েশন মানসিক রোগ সংক্রান্ত যে ম্যানুয়াল প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, স্বাধীনতা হারানোর ভীতি, এবাদে নিজের দোষ অন্যের উপর চাপানো, নিজের জীবন এবং উদ্দেশ্যে সম্পর্কে কিছু বুঝতে পারার ক্ষমতা হারানো, এককথায় বোকার মরণ থেকেই পিটার প্যান সিনড্রোম হচ্ছে। মানুষজন দৃষ্টান্তস্থানীয় লাগাতার নেতি নেতি চিন্তা করতে করতে আচমকা খোকাসুলভ, আবার প্রাপ্তবয়স্কা কেউ কেউ খুকুসুলভ আচরণ করছেন।

বিজ্ঞানীরা এই অসুখের ওষুধ হয়তো একদিন না একদিন নিশ্চয়ই আবিষ্কার করবেন। জোরকদমে গবেষণা চলছে প্রতিকারের। কেননা অসুখ এলে ওষুধও আসবে। তবে কবে এজন্য অপেক্ষা করতে হবে কতদিন, তা বলা খুবই মুশকিল। এখন সবই নির্ভর করছে গবেষকদের সাফল্যের উপর।

Continue Reading

Previous: প্রেমের আড়ালে ‘গুপ্তচরবৃত্তি’, চিনে গেল ৭৫০ কোটি ডলারের চিপ! নয়া তথ্যে তোলপাড় আমেরিকা
Next: ‘দূষণ বেড়েছে তো কী হয়েছে, কমেও যাবে’, দীপাবলির বাজি ফাটানোর পক্ষে সওয়াল যোগীর

সম্পর্কিত গল্প

New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
suvendu-cmwb.jpg

রাজ্যে পালাবদলের পর প্রথম জগদ্ধাত্রী পুজো, ১৩ নভেম্বর চন্দননগরে উৎসবের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী

Online Desk নভেম্বর 11, 2026
Indian-Justice-and-Bail-Symbols.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.