Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘দূষণ বেড়েছে তো কী হয়েছে, কমেও যাবে’, দীপাবলির বাজি ফাটানোর পক্ষে সওয়াল যোগীর

‘দূষণ বেড়েছে তো কী হয়েছে, কমেও যাবে’, দীপাবলির বাজি ফাটানোর পক্ষে সওয়াল যোগীর

Online Desk নভেম্বর 11, 2026
yogi-adityanath.jpg

ওঙ্কার ডেস্ক: দীপাবলির পর বায়ুদূষণ বৃদ্ধি নিয়ে উদ্বেগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার লখনউয়ে একটি সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, দূষণের মাত্রা বেড়ে থাকলে তা আবার কমেও যাবে। একই সঙ্গে দুর্নীতির মাধ্যমে গোটা ব্যবস্থাকে দূষিত করার অভিযোগে যাঁরা অভিযুক্ত, তাঁদের নিয়ে প্রশ্ন তোলা হয় না কেন, তা নিয়েও সরব হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

যোগীর দাবি, মানুষ উৎসাহের সঙ্গে উৎসব পালন করেছেন। সরকারও বাজি ফাটানোর উপর কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। যোগীর কথায়, “কেউ কেউ বলছেন, দীপাবলির কারণে দূষণ বেড়েছে। তাতে কী হয়েছে? দূষণ আবার কমেও যাবে। আপনারা এত চিন্তিত হচ্ছেন কেন?” এরপরই দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাঁদের দুর্নীতির কারণে গোটা ব্যবস্থা দূষিত হয়েছে, তাঁদের নিয়ে কেউ প্রশ্ন তোলেন না। অথচ সাধারণ মানুষ এক দিন বাজি ফাটিয়ে উৎসব পালন করলেই দূষণ নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

নিজেও অযোধ্যায় বাজির উৎসবে অংশ নিয়েছিলেন বলে জানান যোগী। অযোধ্যার বর্ণাঢ্য দীপোৎসবের পাশাপাশি গোবর্ধন পুজো এবং ভাইফোঁটার উদযাপনের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বর্তমানে উত্তরপ্রদেশের সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালন করা হচ্ছে। এই প্রসঙ্গে ২০১৭ সালের আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার আগে হোলি, দীপাবলি, বিজয়াদশমী, জন্মাষ্টমী, শিবরাত্রি, বড়দিন, ঈদ, গুরুপরব কিংবা মকর সংক্রান্তির মতো উৎসবের আগে সাম্প্রদায়িক উত্তেজনা ও দাঙ্গা শুরু হয়ে যেত। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হত বলেও দাবি করেন তিনি। যোগীর বক্তব্য, গত সাড়ে ন’বছরে উত্তরপ্রদেশে কোনও কার্ফু বা দাঙ্গার ঘটনা ঘটেনি। আগের সরকারগুলির আমলে কার্ফুর জেরে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হত। বাজার বন্ধ থাকত। নষ্ট হয়ে যেত দোকানের পণ্যসামগ্রী। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে।

Continue Reading

Previous: আজব রোগ পিটার প্যান সিনড্রোম, নিরাময়ের ওষুধ এখনও অধরা
Next: শুধু ফোঁটা নয়, বোনেদের হাতে জীবিকা তুলে দিলেন ভাইয়েরা! সেলাই মেশিন, ভ্যান, শাড়ি মিলল উপহারে

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.