Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • প্রেমের আড়ালে ‘গুপ্তচরবৃত্তি’, চিনে গেল ৭৫০ কোটি ডলারের চিপ! নয়া তথ্যে তোলপাড় আমেরিকা

প্রেমের আড়ালে ‘গুপ্তচরবৃত্তি’, চিনে গেল ৭৫০ কোটি ডলারের চিপ! নয়া তথ্যে তোলপাড় আমেরিকা

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-30.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: প্রেমের সম্পর্ক, নৈশভোজ, দামি উপহার। আর তার আড়ালেই নাকি চলছিল গুপ্তচরবৃত্তি! এমনই বিস্ফোরক দাবি উঠে এসেছে বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। অভিযোগ, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াঙের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগিয়ে চিনে ৭৫০ কোটি ডলারের চিপ পাচার করতে সাহায্য করেছেন মেগাস্পিডের সিইও অ্যালিস হুয়াং।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, অ্যালিস আসলে চিনা চর। চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রকের হয়ে কাজ করতেন তিনি। এনভিডিয়া এবং আমেরিকার গোপন তথ্য বেজিংয়ে পাঠাতেন। এই গুঞ্জনে এখন শোরগোল পড়ে গিয়েছে আমেরিকার রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে।

এক বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস তাঁর বোন ও স্বামীর সাহায্যে চিন ও সিঙ্গাপুর জুড়ে একাধিক সংস্থার একটি জটিল জাল তৈরি করেছিলেন। যার একমাত্র উদ্দেশ্য ছিল এনভিডিয়া থেকে চিপ সংগ্রহ করা। এই জালের কেন্দ্রে রয়েছে ‘সাংহাই সেঞ্চুরি লিটং’ নামে একটি চিনা সংস্থা। ২০২৩ সালের জুন মাসে তৈরি হয় সংস্থাটি। ওই বছরই অক্টোবরের মধ্যে সেটি এনভিডিয়ার ‘পছন্দসই ক্লাউড পার্টনার’-এর তালিকায় জায়গা পেয়ে যায়। এই মর্যাদা পাওয়ার পর সংস্থাটি চিপ কেনার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে শুরু করে।

তদন্তে উঠে এসেছে, গত দুই বছরের বেশি সময় ধরে অ্যালিস, যিনি হুয়াং লে নামেও পরিচিত, চিন সরকারের উপর নিষেধাজ্ঞা থাকা প্রায় ২ লক্ষ ৪০ হাজার চিপ চিনে পাঠাতে সাহায্য করেছেন। এর মধ্যে মূলত ছিল এইচ১০০ এবং এইচ২০০ সিস্টেম। বিভিন্ন হিসাব বলছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মেগাস্পিডের মাধ্যমে প্রায় ৪৬০ কোটি ডলারের এআই চিপ চিনে ঢুকেছে। স্পিডম্যাট্রিক্সের মাধ্যমে আরও প্রায় ২০০ কোটি ডলারের চিপ আমদানি হয়েছে। সব মিলিয়ে সাংহাই সেঞ্চুরি লিটং প্রায় ৭৫০ কোটি ডলারের জিপিইউ কিনেছিল।

রয়টার্সের পর্যালোচনা করা বাণিজ্য নথি ‘ইমপোর্টজিনিয়াস’ অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী সংস্থাও এনভিডিয়ার হার্ডওয়্যার আমদানি করেছে। এর মধ্যে ছিল এইচ১০০ প্রসেসর ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ। যা আনা হয়েছিল গিগাবাইটের সহযোগী সংস্থা ‘গিগা কম্পিউটিং’-সহ বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে। এইচ১০০ হল এনভিডিয়ার অত্যন্ত উন্নত প্রসেসর, যা চিনে রফতানির উপর নিষেধাজ্ঞা রয়েছে। যদিও ইন্দোনেশিয়ায় পাঠানো এই চালানগুলিই আমেরিকার রফতানি নিয়ন্ত্রণ আইন ভাঙার প্রমাণ, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, এনভিডিয়া প্রধানের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কারণেই অ্যালিস এমন সব চিপ জোগাড় করতে পারতেন, যা অন্যদের পক্ষে পাওয়া খুব কঠিন ছিল। অ্যালিসের পরিচিতদের বরাত দিয়ে প্রতিবেদনে জানান হয়েছে, তিনি জেনসেনের সঙ্গে ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে প্রচার করতেন। নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে প্রায়ই জেনসেনের সঙ্গে তোলা ছবি নিজের ‘উইচ্যাট’ অ্যাকাউন্টে দিতেন। এমনকি দাবি করতেন, জেনসেন প্রায়ই তাঁকে নৈশভোজ করাতেন। দামি উপহারও দিতেন।

এনভিডিয়ার বিক্রয় বিভাগের এক কর্মী জানিয়েছেন, চিনের স্থানীয় অংশীদারদের জন্য আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে অ্যালিস ছিলেন পরিচিত মুখ। এআই প্রযুক্তির চালান আসতে দেরি হলে বা কোনও সমস্যা হলে অ্যালিসই এগিয়ে এসে সরবরাহ ব্যবস্থায় সাহায্য করতেন। আর এক সূত্রের দাবি, মেগাস্পিডের এই কর্তা প্রায়ই এনভিডিয়া ও তার সরবরাহকারীদের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা ফলাও করে বলতেন। আর সেই সম্পর্কের জোরেই তিনি সবসময় এনভিডিয়ার এআই চিপ জোগাড় করতে পারতেন।

Continue Reading

Previous: বরাহনগরে ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার ২৬ বছরের তরুণীর দেহ, শরীরে আঘাতের চিহ্ন, খুনের সন্দেহ পুলিশের
Next: আজব রোগ পিটার প্যান সিনড্রোম, নিরাময়ের ওষুধ এখনও অধরা

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.