Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বরাহনগরে ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার ২৬ বছরের তরুণীর দেহ, শরীরে আঘাতের চিহ্ন, খুনের সন্দেহ পুলিশের

বরাহনগরে ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার ২৬ বছরের তরুণীর দেহ, শরীরে আঘাতের চিহ্ন, খুনের সন্দেহ পুলিশের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-29.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকায়। মঙ্গলবার রাতে পাঁচতলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে বরাহনগর থানার পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম অঞ্জলি সাউ। বয়স ২৬ বছর।

পুলিশ সূত্রে খবর, দেহটি শোয়ানো অবস্থায় ছিল। শরীরে আঘাতের চিহ্নও মিলেছে। আর সেখান থেকেই সন্দেহ দানা বাঁধছে। খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে প্রায় চার বছর ধরে থাকতেন অঞ্জলির দিদি ও জামাইবাবু। ব্যবসার কারণে বর্তমানে তাঁরা হুগলির শ্রীরামপুরে থাকেন। সোমবার ফ্ল্যাটের চাবি প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান বাড়ির মালিক তথা অঞ্জলির জামাইবাবু।

লতিকার দাবি, মঙ্গলবার দুপুরে তাঁর কাছ থেকে চাবি নিয়ে পাঁচতলার ফ্ল্যাটে যান অঞ্জলি। বিকেলে তাঁর দিদি ফোন করলেও কোনও উত্তর মেলেনি। এরপর দিদি প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিয়েও কোনও সাড়া না পেয়ে বরাহনগর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে অঞ্জলির দেহ উদ্ধার করে। পরে দেহটি বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে বরাহনগর থানার পুলিশ। এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। জনবহুল লেকপল্লি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Continue Reading

Previous: রাজ্যে পালাবদলের পর প্রথম জগদ্ধাত্রী পুজো, ১৩ নভেম্বর চন্দননগরে উৎসবের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Next: প্রেমের আড়ালে ‘গুপ্তচরবৃত্তি’, চিনে গেল ৭৫০ কোটি ডলারের চিপ! নয়া তথ্যে তোলপাড় আমেরিকা

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.