Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • রাজ্যে পালাবদলের পর প্রথম জগদ্ধাত্রী পুজো, ১৩ নভেম্বর চন্দননগরে উৎসবের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী

রাজ্যে পালাবদলের পর প্রথম জগদ্ধাত্রী পুজো, ১৩ নভেম্বর চন্দননগরে উৎসবের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী

Online Desk নভেম্বর 11, 2026
suvendu-cmwb.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে তৃণমূল সরকার পতনের পর প্রথমবারের মতো জগদ্ধাত্রী পুজো ঘিরে বিশেষ আয়োজন চন্দননগরে। শহরের ঐতিহ্যবাহী এই উৎসবকে ‘রাজ্য উৎসব’-এর স্বীকৃতি দিয়েছে নতুন রাজ্য সরকার। আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হওয়ার কথা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার চন্দননগরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন জেলাশাসক-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তাঁদের পরিদর্শনের তালিকায় ছিল কুঠির মাঠ, স্ট্যান্ড রোড এবং শহরের বিভিন্ন পুজোমণ্ডপ। উৎসবের আগে পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখাই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।

জগদ্ধাত্রী পুজোর সময় গঙ্গার তীরের এই শহরে বহু মানুষের সমাগম হয়। তার উপর মুখ্যমন্ত্রীর আসার সম্ভাবনা থাকায় নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্রের খবর, রানি মা পুজো নামে পরিচিত তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যেতে পারেন শুভেন্দু অধিকারী। দর্শনার্থীদের ভিড় সামলানো, যাতায়াতের ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। পরিদর্শনের পর জেলাশাসক খুরশিদ আলি কাদরী জানান, জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখেই এই প্রস্তুতি পর্ব। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ এবং দর্শনার্থীদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতেই আগেভাগে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে উৎসবের উদ্বোধন ঘিরে চন্দননগরকে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হবে পুজোর। শহরের বিভিন্ন রাস্তা সাজানো হচ্ছে। আলোর সাজে মুড়ে ফেলা হচ্ছে গোটা চন্দননগরকে। আলোকসজ্জার জন্য এমনিতেই দেশ-বিদেশে পরিচিত এই শহর। এবার সেই শিল্পকে আরও বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।

Continue Reading

Previous: সম্পাদকীয়
Next: বরাহনগরে ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার ২৬ বছরের তরুণীর দেহ, শরীরে আঘাতের চিহ্ন, খুনের সন্দেহ পুলিশের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.