Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

Online Desk নভেম্বর 12, 2026
spo.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে নিখোঁজ দুই স্পেশাল পুলিশ অফিসারের দেহ উদ্ধার। দু’জনের শরীরেই একাধিক গুলির ক্ষত রয়েছে। প্রত্যন্ত দাচ্ছান-মারওয়াহ এলাকায় টহল দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার সকালে ধেরনা টপ এলাকা থেকে তাঁদের দেহ উদ্ধার করে তল্লাশিকারী দল। নিহত দুই পুলিশকর্মীর নাম রাশপাল কুমার (৪০) এবং বাবি চাঁদ (৫৪)। তাঁদের একজনের মাথায় গুলির ক্ষত পাওয়া গিয়েছে। অন্যজনের পিঠে গুলি লেগেছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকায় আগে থেকেই ওত পেতে থাকা জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে হামলা চালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধেরনা পোস্টে কর্তব্যরত দুই সহকর্মীর জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছিলেন ওই দুই এসপিও। সেই সময়ই তাঁদের উপর হামলা হয়ে থাকতে পারে। তাঁদের সঙ্গে থাকা ইনসাস এবং .৩০৩ রাইফেল দু’টিরও হদিশ পাওয়া যায়নি। পুলিশকর্মীদের খুনের পর অস্ত্র নিয়ে পালিয়েছে হামলাকারীরা এমনটাই মনে করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে টহলদারিতে ছিলেন ওই দুই পুলিশকর্মী। ধেরনা পোস্টের দিকে যাওয়ার সময় তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সূত্রের দাবি, দিনের বেলাতেও ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল। প্রথমদিকে দুই পুলিশকর্মীর মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে দু’টি ফোনই বন্ধ হয়ে যায়। তাতেই উদ্বেগ বাড়ে।

দীর্ঘক্ষণ তাঁরা ফিরে না আসায় শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে বৃহস্পতিবার সকালে ধেরনা টপ এলাকা থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। ঘটনার পিছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান আরও জোরদার করা হয়েছে।

Continue Reading

Previous: অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজ়ার, ভাঙা হল অস্থায়ী শেড; সরানো হচ্ছে লোহার গেটও
Next: এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানো কে এই কিম্বারলি পাওয়েল?

সম্পর্কিত গল্প

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.