Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজ়ার, ভাঙা হল অস্থায়ী শেড; সরানো হচ্ছে লোহার গেটও

অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজ়ার, ভাঙা হল অস্থায়ী শেড; সরানো হচ্ছে লোহার গেটও

Online Desk নভেম্বর 12, 2026
1000270488.jpg

ওঙ্কার ডেস্ক: ফুটপাত দখল করে রাখার অভিযোগে এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে অভিযান চালাল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল ফুটপাতের উপর তৈরি বাঁশের অস্থায়ী শেড। একই সঙ্গে সরানো হচ্ছে বাড়ির প্রবেশপথের বাইরে থাকা লোহার গেটও। অভিযানের সময় এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

১২১, কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনে ফুটপাতের উপর ওই অস্থায়ী কাঠামোটি তৈরি করা হয়েছিল। বৃহস্পতিবার পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে সেখানে পৌঁছন। শেডটি ভেঙে দেওয়ার পর বাঁশগুলি সরিয়ে ফেলা হয়। পরিষ্কার করা হয় ফুটপাত। বাড়ির সীমানা প্রাচীরের ফটকের বাইরে থাকা অতিরিক্ত লোহার গেটটিও খুলে ফেলার কাজ শুরু হয়েছে। গ্যাস কাটার দিয়ে কেটে সরানো হচ্ছে সেটি। অভিযোগ, ফুটপাতের জায়গা দখল করেই গেটটি বসানো হয়েছিল। এই অস্থায়ী শেড ও গেট নিয়ে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছিল। বুধবার সন্ধ্যায়ও অভিষেকের বাড়ির সামনে পৌঁছেছিল পুলিশ। কালীঘাট তৃণমূলের দাবি ছিল, শেডটি খুলে ফেলার জন্যই পুলিশের দল সেখানে গিয়েছিল। যদিও তার আগেই অভিষেকের দফতরের কর্মীরা নিজেরাই কাঠামোটি সরানোর কাজ শুরু করেছিলেন।

বুধবার সন্ধ্যায় কালীঘাট তৃণমূলের মুখপাত্র অর্ক নাগ শেডটি তৈরির কারণ ব্যাখ্যা করেন। তাঁর দাবি, অভিষেক যখন ‘জেড প্লাস’ নিরাপত্তা পেতেন, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বসার জন্য পশ্চিমবঙ্গের ডাইরেক্টরেট অফ সিকিউরিটির তরফে ওই ছাউনি তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে রাজ্যে সরকার পরিবর্তনের পর সাংসদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়। সাংসদ হিসেবে প্রাপ্য নিরাপত্তা অবশ্য এর আওতায় ছিল না। অর্কের বক্তব্য, অতিরিক্ত নিরাপত্তা উঠে যাওয়ায় শেডটির আর প্রয়োজন নেই। তাই অভিষেকের পক্ষ থেকেই সেটি খুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার সকালেও শেডটি পুরোপুরি সরানো হয়নি। এরপরই পুরসভার কর্মীরা অভিযান চালিয়ে কাঠামোটি ভেঙে দেন। পাশাপাশি ফুটপাতের উপর থাকা লোহার গেটও সরানোর কাজ শুরু হয়।

Continue Reading

Previous: ১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি! কুলগামে সিআরপিএফ চেকপোস্টে জঙ্গি হামলা, সিসিটিভিতে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
Next: জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

সম্পর্কিত গল্প

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.