Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি! কুলগামে সিআরপিএফ চেকপোস্টে জঙ্গি হামলা, সিসিটিভিতে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত

১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি! কুলগামে সিআরপিএফ চেকপোস্টে জঙ্গি হামলা, সিসিটিভিতে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত

Online Desk নভেম্বর 12, 2026
New-Project-37.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বুধবার দুপুরে জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফের চেকপোস্টে জঙ্গি হামলার ভয়াবহ মুহূর্ত ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। দেখা গিয়েছে, মোটরসাইকেলে আসা জঙ্গিরা মির বাজারের কাছে এসে আখরানে ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। আচমকা এই হামলায় আহত হয়েছেন তিন জওয়ান।

সিসিটিভি ফুটেজে প্রথমে শোনা গিয়েছে মাত্র ১৫ সেকেন্ডে প্রায় ৩০ রাউন্ড গুলির শব্দ। পরের এক মিনিটের মধ্যে আরও এক ডজন গুলির শব্দ শোনা যায়। ক্যামেরার সামনে ছিটকে পড়তে দেখা যায় পাথরের টুকরো। প্রথমে এক সিআরপিএফ জওয়ানকে দেখা যায় দোকানের সারির সামনে বসে থাকতে। তাঁর ডান দিক থেকেই হামলা হচ্ছিল বলে মনে হয়। এরপর আরেক জওয়ান ছুটে আসেন ফ্রেমের মধ্যে। পরে দু’জনকেই মেশিনগান হাতে গুলির শব্দ যেদিক থেকে আসছিল, সেদিকে এগিয়ে যেতে দেখা যায়। জঙ্গিদের চ্যালেঞ্জ জানিয়ে চিৎকারের শব্দও শোনা গিয়েছে।

সিআরপিএফের বিবৃতি অনুযায়ী, ঘটনাটি ঘটে দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ। হামলাকারীরা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। আহত জওয়ানদের অনন্তনাগ জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তিন জওয়ানের নাম রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু এবং সোমবীর সিং। তাঁরা বিপদমুক্ত বলে জানা গিয়েছে। রাকেশের বাঁ পায়ে, সন্তোষের পেটে ও মেরুদণ্ডে এবং সোমবীরের বাঁ হাতে গুলি লেগেছে।

ঘটনার সময় জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাও কুলগামে ছিলেন, তবে হামলাস্থলের কাছে নয়। এদিন জঙ্গি হামলা ঘটার পর থেকেই ওই এলাকায় অরিতিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য স্পর্শকাতর এলাকাগুলোয় ঘিরে ফেলা হয়েছে। শুরু হয়েছে তদন্তও।

Continue Reading

Previous: নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের
Next: অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজ়ার, ভাঙা হল অস্থায়ী শেড; সরানো হচ্ছে লোহার গেটও

সম্পর্কিত গল্প

Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
indian-visa.jpg

বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে কেন্দ্র

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.