Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানো কে এই কিম্বারলি পাওয়েল?

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানো কে এই কিম্বারলি পাওয়েল?

Online Desk নভেম্বর 12, 2026
nvidia-ceow.jpg

ওঙ্কার ডেস্ক: এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে ঘিরে বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্ক ক্রমেই বাড়ছে। চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগে ইতিমধ্যেই তদন্তের মুখে পড়েছেন তিনি। এবার প্রকাশ্যে এসেছে আরও এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের খবর। ওই মহিলা এনভিডিয়ারই শীর্ষ আধিকারিক কিম্বারলি পাওয়েল। তিনি সরাসরি হুয়াংয়ের অধীনে কাজ করেন। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

কে এই কিম্বারলি পাওয়েল? এনভিডিয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সি কিম্বারলি পাওয়েল ২০০৮ সালে সংস্থায় যোগ দেন। বর্তমানে তিনি এনভিডিয়ার বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা সংক্রান্ত ব্যবসার দায়িত্বে রয়েছেন। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হার্ডওয়্যার ও সফটওয়্যার প্ল্যাটফর্ম, এআই এবং উন্নত কম্পিউটিং প্রযুক্তি নিয়ে কাজ করেন তিনি। মেডিক্যাল ইমেজিং, জীবনবিজ্ঞান, ওষুধ আবিষ্কার এবং স্বাস্থ্য পরিষেবার তথ্য বিশ্লেষণেও তাঁর দায়িত্ব রয়েছে। এর আগে এনভিডিয়ার উচ্চশিক্ষা ও গবেষণা বিভাগের নেতৃত্ব দিয়েছেন পাওয়েল। পাশাপাশি সংস্থার কৌশলগত প্রচার কর্মসূচি, এনভিডিয়া এআই ল্যাবস এবং এনভিডিয়া ইনসেপশন প্রোগ্রামের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, ধাপে ধাপে সংস্থার উচ্চপদে পৌঁছেছেন পাওয়েল। প্রথমদিকে চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত ইমেজিং যন্ত্রে এনভিডিয়ার জিপিইউ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দায়িত্ব ছিল তাঁর উপর। ২০১৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ব্যবসায়িক উন্নয়ন বিভাগের সিনিয়র ডিরেক্টর পদে উন্নীত হন। ২০১৭ সালের শেষদিকে পান ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব। প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনেও এনভিডিয়ার প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন পাওয়েল। সেখানে সংস্থার হয়ে বক্তব্য রেখেছেন তিনি। চলতি বছরের মার্চে সান জোসেতে এনভিডিয়ার বার্ষিক ডেভেলপার সম্মেলন জিটিসি -তেও উপস্থিত ছিলেন। স্বাস্থ্য পরিষেবা ও জীববিজ্ঞানে নতুন আবিষ্কারের ক্ষেত্রে এআই কীভাবে সাহায্য করতে পারে, তা নিয়ে বক্তব্য রাখেন।

Continue Reading

Previous: জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার
Next: পরকীয়া ও চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ! এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি বোর্ডের

সম্পর্কিত গল্প

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.