Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • পরকীয়া ও চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ! এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি বোর্ডের

পরকীয়া ও চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ! এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি বোর্ডের

Online Desk নভেম্বর 12, 2026
nvidia-ceo.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংস্থার সিইও জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে পরিচালকমণ্ডলী। তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের অভিযোগ উঠেছে। এর মধ্যে এক মহিলাকে চিনের সন্দেহভাজন গুপ্তচর বলে দাবি করা হয়েছে। বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, বুধবারই পরিচালকমণ্ডলীর বৈঠক হতে পারে। সেখানে হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে তাঁকে সরানোর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি। হুয়াংয়ের সম্ভাব্য বিদায়ে এনভিডিয়ার নেতৃত্বে বড় শূন্যতা তৈরি হতে পারে। প্রায় ৪ লক্ষ কোটি ডলারের বাজারমূল্যের এই সংস্থা তিনি ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করেছিলেন। তিন দশকেরও বেশি সময় ধরে তাঁর নেতৃত্বে এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চিপ তৈরির ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান সংস্থা হয়ে উঠেছে। আন্তর্জাতিক এআই প্রতিযোগিতা এবং আমেরিকা-চিন প্রযুক্তিগত সংঘাতেও সংস্থাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিতর্কের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বুধবার বাজার বন্ধের পর লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। পরিচালকমণ্ডলী তদন্তের কথা জানানোর পর থেকে চলতি সপ্তাহে সংস্থার বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডি এ ডেভিডসনের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান গিল লুরিয়া জানিয়েছেন, উত্তরসূরি বাছাইয়ের কোনও পরিকল্পনা না থাকায় হুয়াংকে অবিলম্বে সরানো এনভিডিয়ার পক্ষে কঠিন হতে পারে। তবে তাঁর বিরুদ্ধে আইন ভঙ্গ বা সংস্থার নীতি লঙ্ঘনের প্রমাণ মিললে পরিচালকমণ্ডলী দ্রুত পদক্ষেপ করতে পারে।

Continue Reading

Previous: এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানো কে এই কিম্বারলি পাওয়েল?
Next: বাঘিনিকে স্থানান্তরের ধকলেই গর্ভেই তিন শাবকের মৃত্যু? উঠছে প্রশ্ন

সম্পর্কিত গল্প

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.