Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সাফ কাপ জয়ী মহিলা দলকে ২৫ লক্ষ উপহার ইস্টবেঙ্গলের

সাফ কাপ জয়ী মহিলা দলকে ২৫ লক্ষ উপহার ইস্টবেঙ্গলের

Online Desk ডিসেম্বর 26, 2025
east-d.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: সাফ ক্লাব কাপ জয়ী ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের সংবর্ধিত করল ক্লাব। বড়দিনের সন্ধেয় উৎসবের আবহে ক্লাব প্রাঙ্গনে সাংবাদিকদের উপস্থিতিতে এই উৎসব পালিত হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারীলাল লোহিয়া, সচিব রূপক সাহা, সহকারী সচিব ডাঃ শান্তি রঞ্জন দাশগুপ্ত, ইমামি গ্ৰুপের ডাইরেক্টর সন্দীপ আগারওয়াল, ফুটবল অপারেশন হেড থাংবৈ সিংটো এবং হেড কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ। এ ছাড়াও ছিলেন ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, দেবব্রত সরকার, ক্লাবের কর্মসমিতির সকল সদস্য ও ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা। মহিলা ফুটবলারদের এমন আকাশচুম্বী সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের তরফে ২৫ লক্ষ টাকার চেক। সেই সঙ্গে প্রত্যেককে লাল হলুদ উত্তরীয় এবং সুদৃশ্য শতবার্ষিকী কয়েন উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে মহিলা কোচ এবং ফুটবলারদের সম্মানে কেক কাটা হয়। ছিল সকলের জন্য নৈশভোজের ব্যবস্থাও ।

সচিব রূপক সাহা এদিন এএফসি-র অভিযানকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন। কাঠমান্ডুতে সাফ ক্লাবের ট্রফি ক্লাবকে গর্বিত করেছে বলেও জানান তিনি। সভাপতি মুরারী লাল লোহিয়া ক্লাবের এই ফুটবলারদের কীর্তিকে উচ্চাঙ্গে তুলে ধরে বলেন, ‘দিল মাঙ্গে মোর’। ইমামি কর্তা সন্দীপ আগারওয়াল বলেন, ‘ফুটবল নিয়ে উৎসাহটা যথেষ্ট থাকলেও এ সম্পর্কে তেমন সম্যক ধারণা তাঁর ছিল না। তবে সাফল্যের সরণিতে দলের ঠিকানাকে নিশ্চিত করতে তিনি সর্বতোভাবে পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। অধিনায়ক ফাজিলার গলায় ছিল ট্রফি জয়ের তৃপ্তির সুর।

Post Views: 227

Continue Reading

Previous: ফের টরেন্টোয় খুন ভারতীয় ছাত্র, শোক প্রকাশ করল ভারতীয় কনস্যুলেট
Next: পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা বৃদ্ধিতে উদ্বিগ্ন হয়েছিলেন পুতিন এবং বুশ, প্রকাশ্যে গোপন নথি

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.