Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফাইনালে রেফারি নিয়ে ভাবছেন না কুয়াদ্রাত

ফাইনালে রেফারি নিয়ে ভাবছেন না কুয়াদ্রাত

Online Desk সেপ্টেম্বর 2, 2023
WhatsApp-Image-2023-09-02-at-17.19.41.jpeg

স্পোর্টস ডেস্ক: আগামী রবিবার ১৩২ তম ডুরান্ড কাপের ফাইনাল। আর ২০০৪ সালের পরে এবার ফের ডুরান্ড ফাইনালে ডার্বি। তবে এবারে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ইস্টবেঙ্গল কর্তারা ডুরান্ড কমিটিকে চিঠিও দিয়েছেন। যদিও ডার্বির আগে ইস্টবেঙ্গলের স্বপ্নের সারথি কোচ কার্লোস কুয়াদ্রাত সাংবাদিক সম্মেলনে বললেন,রেফারিং আমার হাতে নেই। বিভিন্ন ক্লাবের কর্তারাও রেফারিং নিয়ে সওয়াল তুলেছে। এটা শুধু কলকাতার ফুটবলের সমস্যা নয়, সার্বিকভাবে ভারতীয় ফুটবলের সমস্যা। আশা করছি এর থেকে শিক্ষা নিয়ে আইএসএলে রেফারিংয়ের মান উন্নত হবে। তবে এইধরনের ম্যাচে বিদেশি রেফারি আনা হলে হয়তো ভাল হত।’ ২০১২ সালে ট্রেভর মর্গ্যানের জমানায় শেষবার সর্বভারতীয় ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। সেই ফেড কাপের পরে ট্রফি নেই শতবর্ষ প্রাচীন ক্লাবে। তবে সমর্থকদের গত ৪ বছরের পারফরমেন্স ভুলে আবার স্বপ্ন দেখতে শিখিয়েছেন কুয়াদ্রাত। ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে লাল হলুদ। ২০০৪ সালে ২-১ গোলে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এবারও কি তার পুনরাবৃত্তি ঘটবে? কুয়াদ্রাত বলেন, ‘আমরা প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে এগিয়ে গিয়েও দু’গোল হজম করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছিলাম। তারপর ডার্বি জেতায় দলের আত্মবিশ্বাস বাড়ে। নতুন দল, নতুন ফুটবলার, মানিয়ে নিতে, টুর্নামেন্টের গুরুত্ব বুঝতে একটু সময় লাগবেই। সেমিফাইনাল জয় অনেকটাই সাহায্য করেছে। আমরা জানি কোন জায়গা থেকে এখানে পৌঁছেছি। তবে এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে। একটা নতুন প্রজেক্টে কিছুটা সময় তো লাগবেই। ক্লেইটন এখনও প্রথম একাদশে শুরু করতে পারেনি।’
প্রতিপক্ষ মোহনবাগানকে নিয়ে কুয়াদ্রাত বলেন, ‘ওরা এএফসি কাপ খেলছে। পরপর ম্যাচ জিতছে। নেপাল, বাংলাদেশ, এমনকী ভারতের চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে। মানসিক এবং শারীরিকভাবে ওরা শক্তিশালী। তবে বড় মার্জিনে জিততে পারেনি। বেশিরভাগ ম্যাচেই গোল হজম করছে। আমাদের এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। আমরা সেরা ফুটবলটা খেলতে পারলে ট্রফি জয় সম্ভব।’

Post Views: 84

Continue Reading

Previous: পাকিস্তানের বিরুদ্ধে চাপে রোহিত বাহিনী
Next: ফাইনালে ট্রফি বদলা দুটোই চান বাগান কোচ

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.