Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ২৬ তারিখ কল্যাণীতেই লিগের ডার্বি

২৬ তারিখ কল্যাণীতেই লিগের ডার্বি

Online Desk জুলাই 18, 2025
FB_IMG_1752773859748.jpg

স্পোর্টস ডেস্ক : অপেক্ষা বাড়ল সমর্থকদের। কলকাতা লিগের ডার্বি হবে কল্যাণীতে, এমনটাই জানিয়ে দিয়েছিল আইএফএ। ১৯ জুলাই কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হলে নিরাপত্তা দেওয়া অসম্ভব জানিয়েই আইএফএ’কে চিঠি পাঠায় নদিয়া জেলা পুলিশ। এরপরই তড়িঘড়ি আলোচনায় বসেন আইএফএ কর্তারা। শেষপর্যন্ত ১৯ জুলাই ডার্বির দিন পরিবর্তন করে করা হল ২৬ জুলাই, শনিবার।খেলা হবে কল্যাণীতেই। একসপ্তাহ পিছিয়ে দিয়ে আইএফএ বিবৃতিতে জানায়, ‘নদিয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ ও আইএফএ পদাধাকারীদের বৈঠকের পর দুই তরফের সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই ২০২৫ কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডার্বি ম্যাচ আয়োজনের মতো পর্যাপ্ত পরিকাঠামো নেই কল্যাণী স্টেডিয়ামে। কল্যাণীর ছোট স্টেডিয়ামে সমর্থকদের নিরাপত্তার জন্য দু’দলের গ্যালারির মাঠে বড় করে ফেন্সিং তোলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এছাড়াও পুলিশের তরফে বলা হয়েছে, পর্যাপ্ত পার্কিং নেই কল্যাণীতে। এক সপ্তাহ বাড়তি সময় থাকার ফলে দর্শকদের নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো যেতে পারে। সেইসঙ্গে দর্শক সংখ্যাও আরও কমানো হতে পারে। সব মিলিয়ে ১০ হাজার সমর্থক কল্যাণী স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন। উল্লেখ্য, প্রথমে বারাসাত স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

Post Views: 197

Continue Reading

Previous: নাবালিকা মেয়েকে ধর্ষণ, বাবাকে তিন বার যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
Next: টানা বৃষ্টির পর বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.