Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অভিযুক্তদের আর সরকারি নিরাপত্তা নয়, বঙ্গ ভোটের আগে কমিশনের বড় পদক্ষেপ

অভিযুক্তদের আর সরকারি নিরাপত্তা নয়, বঙ্গ ভোটের আগে কমিশনের বড় পদক্ষেপ

Online Desk এপ্রিল 3, 2026
EC.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় আসন্ন বিধানসভা ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থায় বড় বদলের ইঙ্গিত কমিশনের। কমিশন সূত্রে খবর, যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বা যাঁরা জামিনে মুক্ত, এমন ব্যক্তিদের সরকারি নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের সমস্ত জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের এই বিষয়ে জরুরি নির্দেশ পাঠানো হয়েছে।
কমিশনের নির্দেশে বলা হয়েছে, যাঁদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে, অথবা যাঁরা বর্তমানে জামিনে রয়েছেন, এমন ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে তুলে নিতে হবে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় যাঁরা নিরাপত্তা পাচ্ছেন, তাঁদের তালিকা নতুন করে খতিয়ে দেখতে হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রভিত্তিক ও পুলিশ জেলার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। কমিশনের নির্দেশে আরও বলা হয়েছে, যাঁরা পদমর্যাদা বা হুমকির ভিত্তিতে নিরাপত্তার যোগ্য নন, তাদের ক্ষেত্রেও নিয়ম একই।
নির্দেশ অনুযায়ী, রাজ্যের প্রতিটি জেলা নির্বাচন আধিকারিক ও পুলিশ সুপারদের দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার মধ্যে আপডেটেড স্ট্যাটাস রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচন কমিশন প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে কোনও আপস করা হবে না এই বারতাই দিতে চাইছে বলে মত ওয়াকিবহাল মহলের।

Post Views: 112

Continue Reading

Previous: ভোট প্রচারে নয়া হাতিয়ার, ‘শাড়ি’
Next: মারের বদলা মার! মার্কিন-ইজরায়েল হামলায় ইরানের ব্রিজ ধ্বংসের পর তেহরানের হিট লিস্টে মধ্যপ্রাচ্যের ৮ সেতু

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.