Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মারের বদলা মার! মার্কিন-ইজরায়েল হামলায় ইরানের ব্রিজ ধ্বংসের পর তেহরানের হিট লিস্টে মধ্যপ্রাচ্যের ৮ সেতু

মারের বদলা মার! মার্কিন-ইজরায়েল হামলায় ইরানের ব্রিজ ধ্বংসের পর তেহরানের হিট লিস্টে মধ্যপ্রাচ্যের ৮ সেতু

Online Desk এপ্রিল 3, 2026
iran-bridge.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন ও ইজরায়েলি হামলায় ইরানের কারাজে বি ওয়ান ব্রিজ ধ্বংস হয়েছে। হতাহত হয়েছেন অন্তত ১০০ জন মানুষ। এই আবহে আক্রমণের পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিল ইরান। তেহরানের তরফে জানানো হয়েছে তাদের হিট লিস্টে রয়েছে মধ্যপ্রাচ্যের আট সেতু।
ইরানের তরফে, মধ্যপ্রাচ্যের আটটি প্রধান সেতুর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ‘হিট-লিস্ট’ প্রকাশ করে ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ বি১ সেতুতে দুটি হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের লক্ষ্যবস্তু হতে পারে। ইরানের এই তালিকায় রয়েছে কুয়েতের শেখ জাবের আল-আহমাদ আল-সাবাহ সমুদ্র সেতু; সংযুক্ত আরব আমিরশাহির শেখ জায়েদ সেতু, আল মাকতা সেতু এবং শেখ খলিফা সেতু; সৌদি আরবকে বাহরাইনের সাথে সংযোগকারী কিং ফাহদ কজওয়ে; জর্ডানের কিং হুসেন ব্রিজ, দামিয়া ব্রিজ এবং আবদুন ব্রিজও রয়েছে তালিকায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন-ইজরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু ধ্বংস হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বোমা মেরে “প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার” হুঁশিয়ারি দেন। তার পরেই এই হামলা চালানো হয়। এই হামলায় বেশ কয়েকজন জখম হন। ১৩৬ মিটার উঁচু বি ওয়ান সেতুটি নির্মীয়মাণ ছিল। তেহরানকে পশ্চিমাঞ্চলীয় শহর কারাজের সঙ্গে যুক্ত করতে এই সেতু তৈরি করা হচ্ছিল। বি ওয়ান সেতুটি আলবোর্জ প্রদেশে অবস্থিত। সেখানকার ডেপুটি গভর্নর ঘোদ্রাতুল্লাহ সাইফ জানান, এই হামলায় আট জন নিহত হয়েছেন এবং ৯৫ জন আহত হয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, হামলার পর সেতুটির বড় বড় অংশ ধসে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সেতু থেকে ধোঁয়া ওঠার ফুটেজ পোস্ট করেছেন। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পাঁচ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ শেষ করতে ইরান যদি আলোচনায় না বসে, তাহলে আরও ধ্বংসযজ্ঞ চালানো হবে।

Post Views: 98

Continue Reading

Previous: অভিযুক্তদের আর সরকারি নিরাপত্তা নয়, বঙ্গ ভোটের আগে কমিশনের বড় পদক্ষেপ
Next: পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিধান ঘিরে জল্পনা তুঙ্গে, ইঙ্গিতে বড় শক্তিবৃদ্ধির বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রক

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.