Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিধান ঘিরে জল্পনা তুঙ্গে, ইঙ্গিতে বড় শক্তিবৃদ্ধির বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রক

পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিধান ঘিরে জল্পনা তুঙ্গে, ইঙ্গিতে বড় শক্তিবৃদ্ধির বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রক

Online Desk এপ্রিল 3, 2026
ins-aridhaman.png

ওঙ্কার ডেস্ক: দেশের প্রতিরক্ষা ব্যাবস্থাকে আরও উন্নত ঐ শক্তিশালী করতে দেশের প্রতিরক্ষা ব্যাবস্থাকে আরও উন্নত ঐ শক্তিশালী করতে অভিনব পদক্ষেপ নিল প্রতিরক্ষা মন্ত্রক। কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিং সম্প্রতি এক ইঙ্গিতপুর্ন বার্তা জানিয়েছেন পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ‘আইএনএস আরিধান’ ভারতীয় নৈবাহিনীতে যুক্ত হতে চলেছে। এর জেরে ভারতের প্রতিরক্ষা খাত আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মত প্রকাশ করা হচ্ছে।
বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী বিশাখাপত্তনম সফরে রয়েছেন। এই শহরটি ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর হওয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে এখানেই দেশের গোপনীয় পারমাণবিক সাবমেরিন প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। ফলে এই সফরের প্রেক্ষিতে তাঁর মন্তব্যকে অনেকেই আসন্ন কোনও বড় ঘোষণা বা পদক্ষেপের পূর্বাভাস হিসেবে দেখছেন।
আইএনএস আরিধান হল ভারতের অ্যাডভান্সড টেকনোলজি ভেসেল প্রকল্পের তৃতীয় সদস্য, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর আগে আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাত ইতিমধ্যেই নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। নতুন এই সাবমেরিন যুক্ত হলে ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও একধাপ এগিয়ে যাবে। প্রায় ৭,০০০ টন ওজনের এই অত্যাধুনিক সাবমেরিনটি আগের মডেলগুলির তুলনায় আরও উন্নত প্রযুক্তিসম্পন্ন। এতে ব্যবহার করা হয়েছে উন্নত স্টেলথ প্রযুক্তি, যা শত্রুপক্ষের নজর এড়াতে সহায়ক। পাশাপাশি এতে রয়েছে শক্তিশালী পারমাণবিক রিঅ্যাক্টর, যা দীর্ঘ সময় জলে ডুবে থেকে অপারেশন চালানোর সক্ষমতা দেয়। ফলে যুদ্ধ পরিস্থিতিতে এই সাবমেরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
অস্ত্রসজ্জার দিক থেকেও আইএনএস আরিধান অত্যন্ত শক্তিশালী। এতে রয়েছে একাধিক ভার্টিক্যাল লঞ্চ টিউব, যার মাধ্যমে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা সম্ভব। এর ফলে শত্রু দেশের অভ্যন্তরে দূর থেকে নির্ভুল আঘাত হানার ক্ষমতা অর্জন করে ভারতীয় নৌবাহিনী। এই সক্ষমতা ভারতের ‘সেকেন্ড স্ট্রাইক’ বা পাল্টা আঘাত হানার কৌশলগত শক্তিকে আরও সুসংহত করে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সাবমেরিন অন্তর্ভুক্তির ফলে ভারত সবসময় অন্তত একটি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন সমুদ্রে মোতায়েন থাকবে, যা দেশের নিরাপত্তাকে আরও মজবুত করবে।

Post Views: 87

Continue Reading

Previous: মারের বদলা মার! মার্কিন-ইজরায়েল হামলায় ইরানের ব্রিজ ধ্বংসের পর তেহরানের হিট লিস্টে মধ্যপ্রাচ্যের ৮ সেতু
Next: ভোটের দিন সরকারি-বেসরকারি সব কর্মীর সবেতন ছুটি, নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের ! অমান্য করলেই শাস্তি

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.