Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট প্রচারে নয়া হাতিয়ার, ‘শাড়ি’

ভোট প্রচারে নয়া হাতিয়ার, ‘শাড়ি’

Online Desk এপ্রিল 3, 2026
WhatsApp-Image-2026-04-03-at-12.46.54-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, নদিয়াঃ বর্তমান আধুনিক যুগে দাঁড়িয়ে সব কিছুতেই চলে আসছে আধুনিকতার ছোঁয়া। সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। দিকে দিকে প্রচারে নেমে পড়েছেন সবদলের প্রার্থীরাই। কথায় আছে শাড়িতেই নারী। আর প্রচারে অভিনবত্বের ছোঁয়া আনতে যেসকল অবলম্বন বেছে নেওয়া হয়েছে সেই তালিকায় যুক্ত হয়েছে শাড়ি। রাজ্যের রাজনৈতিক আবহে, শাড়িতেই ফুটে উঠছে দলীয় প্রতীক আর স্লোগান। আর এই কাজেই নতুন করে প্রাণ পাচ্ছে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প।
নদিয়ার শান্তিপুরে এখন জোর কদমে চলছে শাড়ি বোনার কাজ। শাড়ির উপর ফুটে উঠছে দলীয় প্রতীক, স্লোগান, এমনকি নেতাদের ছবিও। তাঁত শিল্পীদের দাবি, ভোট এলেই এমন বরাত আসে। তবে এবারের অর্ডার কিছুটা বেশি, ফলে বাড়তি লাভের আশায় দিনরাত কাজ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার মিটিং মিছিলে মহিলাদের এই শাড়ি পড়ে যোগদান করাতে ব্যস্ত থাকে রাজনৈতিক দলের নেতারা। একদিকে যেমন গ্রামবাংলার ফুল অন্যদিকে প্রচারের একটি মুখ দলীয় প্রতীক ও স্লোগান দেওয়া শান্তিপুরের এই শাড়ি। তাই নাওয়া খাওয়া ফেলে এখন এই শাড়ি তৈরিতেই ব্যস্ত তাঁতিরা। অন্যদিকে অর্ডার সাপ্লাইয়ের জন্য ছোটাছুটি করছে সমস্ত মালিকরা। আর এই সমস্ত শালীর অর্ডার শুধু জেলা নয় জেলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বলে জানান তাঁত শিল্পীরা।
সারা বছর খুব একটা চাহিদা না থাকলেও ভোটের বাজারে এই শাড়ির চাহিদায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে শান্তিপুরের তার শিল্পীরা। সব মিলিয়ে, ভোটের আবহে আবার চাঙ্গা শান্তিপুরের তাঁত শিল্প। এখন দেখার, এই ‘রাজনৈতিক শাড়ি’ কতটা প্রভাব ফেলতে পারে ভোটের ময়দানে।

Post Views: 114

Continue Reading

Previous: কন্যাসন্তান হতে পারে, সেই সন্দেহে গর্ভবতী স্ত্রী ও দুই কন্যাকে জলে ডুবিয়ে খুন! ভয়াবহ ঘটনা তেলেঙ্গানায়
Next: অভিযুক্তদের আর সরকারি নিরাপত্তা নয়, বঙ্গ ভোটের আগে কমিশনের বড় পদক্ষেপ

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.