Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কন্যাসন্তান হতে পারে, সেই সন্দেহে গর্ভবতী স্ত্রী ও দুই কন্যাকে জলে ডুবিয়ে খুন! ভয়াবহ ঘটনা তেলেঙ্গানায়

কন্যাসন্তান হতে পারে, সেই সন্দেহে গর্ভবতী স্ত্রী ও দুই কন্যাকে জলে ডুবিয়ে খুন! ভয়াবহ ঘটনা তেলেঙ্গানায়

Online Desk এপ্রিল 3, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: দুই কন্যা সন্তান রয়েছে। সেই আবহে গর্ভবতী স্ত্রী আরও একটি কন্যা সন্তান প্রসব করতে পারে, সেই সন্দেহে স্ত্রী ও দুই কন্যাকে জলে ডুবিয়ে খুন করলেন স্বামী। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হানামকোন্ডা জেলায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, অভিযুক্ত ব্যক্তির নাম আজারউদ্দিন। নিজের পরিবার নিয়ে আইনাভোলু মণ্ডলের পুন্নেলা গ্রামের কাছে বাস করতেন তিনি। সেখানে একটি সুইমিং পুল চালাতেন অভিযুক্ত। তাঁর স্ত্রীর নাম ফারহাত (২৬) এবং তাদের দুই কন্যা উমেরা (৮) ও আয়েশা (৬)। অভিযোগ, দুই কন্যা সন্তানের জন্মের পর, ফারহাত অতীতে আরও দুবার গর্ভবতী হয়েছিলেন। প্রতিবারই, আজারউদ্দিন তাকে গর্ভপাত করতে বাধ্য করে। তাঁর সন্দেহ ছিল যে গর্ভে যে সন্তানটি এসেছে সে মেয়ে হবে।

চার বছর পর, ফারহাত আবার গর্ভবতী হলে, তাঁকে গর্ভপাত করার জন্য চাপ দেয় আজহার। ফারহাত রাজি না হওয়ায়, অভিযুক্ত স্ত্রী ও সন্তানদেরকে সুইমিং পুলে নিয়ে গিয়ে জলে ধাক্কা দিয়ে ফেলে খুন করে বলে অভিযোগ। পরে ধামাচাপা দেওয়ার জন্য এটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেন। তবে, বিষয়টি স্বাভাবিক ভাবে নেয়নি ফারহাতের পরিবার। তাঁরা আজারউদ্দিনকে সন্দেহ করেন। অভিযোগ দায়ের করলে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। তদন্তকারীদের জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন আজহার।

Post Views: 45

Continue Reading

Previous: অপারেশন সিঁদুরে পাকিস্তানে হামলার জন্য প্রস্তুত ছিল নৌবাহিনী; বিস্ফোরক দাবী নৌপ্রধানের
Next: ভোট প্রচারে নয়া হাতিয়ার, ‘শাড়ি’

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.