Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অপারেশন সিঁদুরে পাকিস্তানে হামলার জন্য প্রস্তুত ছিল নৌবাহিনী; বিস্ফোরক দাবী নৌপ্রধানের

অপারেশন সিঁদুরে পাকিস্তানে হামলার জন্য প্রস্তুত ছিল নৌবাহিনী; বিস্ফোরক দাবী নৌপ্রধানের

Online Desk এপ্রিল 3, 2026
dinesh-k-tripathi.png

ওঙ্কার ডেস্ক: ভারতের নৌপ্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন, যা এই সামরিক অভিযানের তীব্রতা ও কৌশলগত গভীরতাকে নতুন করে সামনে এনেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, অভিযানের এক পর্যায়ে ভারতীয় নৌবাহিনী এমন অবস্থানে পৌঁছে গিয়েছিল, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে সমুদ্রপথে সরাসরি আঘাত হানতে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা ছিল।
নৌপ্রধান জানান, সেই সময় ভারতীয় যুদ্ধজাহাজ ও অন্যান্য নৌসামরিক শক্তি আরব সাগরে এমনভাবে মোতায়েন ছিল যে দ্রুত আক্রমণ চালানো সম্ভব হত। ভগত বছর ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘর্ষের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে ঠিক সেই সময় পাকিস্তানের তরফে সামরিক কার্যকলাপ বন্ধ করার আর্জি আসে। সেই আবেদনে সাড়া দিয়ে নয়া দিল্লিও যুদ্ধ বিরিতিতে সম্মত হয়। ফলে এই সিধান্ত পরিস্থিতিকে আরও জটিল সংঘাতে রূপ নেওয়া থেকে আটকায়।
উল্লেখ্য গত বছর কাশ্মিরের পর্যটনকেন্দ্র পেহেলগামে নিরিহ পর্যটকদের উপর হামলা চালায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গী সংঘঠন লস্কর-ই-তৈবার একটি শাখা দ্য রেসিস্ট্যান ফ্রন্ট। এই হামলায় ৪০ জনেরও বেশি ভারতই নাগরিকে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তানের থাকা জঙ্গী গোষ্টী গুলির উপর হামলা চালায়, নাম রাখা হয় ‘অপারেশন সিঁদুর’। ভারতের এই হামলার জেরে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মোট নয়টি জঙ্গী ঘাঁটি ধুলিসাৎ হয়ে যায়। ভারতের এই হামলার প্রতিবাদে পাকিস্তানও এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পরে এবং ভারতের একাধিক সীমান্ত এলাকায় বায়ু এবং ড্রোন হামলা চালায়। চারদিন ব্যাপী এই যুদ্ধ অবশেষে শান্তির মোড় নেয় যখন পাকিস্তান যুদ্ধবিরতির আর্জি জানায়।
অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর কথায় অভিযানের সময় ভারতীয় নৌবাহিনী আরব সাগরে শক্তিশালী উপস্থিতি বজায় রেখে কার্যত একটি কৌশলগত চাপ তৈরি করেছিল। ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং সাবমেরিনের সমন্বয়ে একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করা হয়, যা শত্রুপক্ষের গতিবিধির ওপর কড়া নজর রাখছিল। এর ফলে পাকিস্তানের নৌবাহিনীও কার্যত নিজেদের উপকূলীয় এলাকায় সীমাবদ্ধ থাকতে বাধ্য হয়। নৌপ্রধান আরও ইঙ্গিত দিয়েছেন যে এই ধরনের অভিযান ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পুনরায় সক্রিয় হতে পারে। ফলে ভারতীয় সশস্ত্র বাহিনী সর্বদা উচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোনও পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

Post Views: 92

Continue Reading

Previous: কালিয়াচকে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার আইনজীবী মোফাক্কেরুল ইসলাম
Next: কন্যাসন্তান হতে পারে, সেই সন্দেহে গর্ভবতী স্ত্রী ও দুই কন্যাকে জলে ডুবিয়ে খুন! ভয়াবহ ঘটনা তেলেঙ্গানায়

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.