Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদের উভয় কক্ষে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় ইমপিচমেন্টের নোটিস দেওয়া হয়েছিল দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। যদিও সেই নোটিস গৃহীত হয়নি। এই আবহে ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিস দিল কংগ্রেস। রাজ্যসভার কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ শুক্রবার সমাজ মাধ্যমে এই বিষয়ে জানিয়েছেন।

সূত্রের খবর, দ্বিতীয় বার ইমপিচমেন্টের এই নোটিসে বিভিন্ন দলের ৭৩ জন সাংসদ স্বাক্ষর করেছেন। ওই নোটিসে জ্ঞানেশের বিরুদ্ধে দুর্ব্যবহার-সহ মূলত নয়টি অভিযোগ আনা হয়েছে। সমাজ মাধ্যমে রমেশ লিখেছেন, ‘মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নয়টি সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ রয়েছে। তাই এগুলো অমান্য করা যাবে না বা দায় এড়ানো যাবে না।’ শুধু তাই নয়, কংগ্রেস সাংসদ বলেন, জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নেমে আসবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য লোকসভা এবং রাজ্যসভায় নোটিস দেওয়া হয়েছিল। সেই ইমপিচমেন্ট নোটিস চলতি এপ্রিলেই খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। একই পথে হাঁটেন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণও। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনা সেই ণোটিসে যেমন স্বাক্ষর করেছিল তৃণমূল, তেমন স্বাক্ষর করেছিল কংগ্রেস ও সমাজবাদী পার্টি-সহ বিরোধী দলগুলির সাংসদরা। গত বারে জ্ঞানেশকে অপসারণ সংক্রান্ত নোটিসে ১৯৩ জন বিরোধী সাংসদ স্বাক্ষর করেছিলেন। কিন্তু সংসদের কোনও কক্ষেই তা বিতর্কের জন্য গ্রহণ করা হয়নি। তার পরেই দ্বিতীয় বার আবার নোটিস জমা দেওয়া হল।

Post Views: 108

Continue Reading

Previous: মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর
Next: দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.