Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
ajit-doval.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের বিশিষ্ট ১৪ মুসলিম ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দেশের একাধিক রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। সেই আবহে আচমকা মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে কী কারণে সাক্ষাৎ তা নিয়ে চর্চাশুরু হয়েছে।

সূত্রের খবর, ওই বৈঠকে ভারতের ঐক্য এবং সংহতি নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় সরকার যে সবার উন্নয়ন এবং সবার ধর্মীয় বিশ্বাসকে মর্যাদা দেয় তা বোঝানোর জন্য এই বৈঠক হতে পারে। সপ্তাহখানেক আগে ওই বৈঠক হলেও তা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যে ১৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেই দলে ছিলেন সাংবাদিক, চিকিৎসক থেকে শুরু করে প্রথম সারির মুসলিম ব্যবসায়ীরা। যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে দোভালের সঙ্গে রয়েছেন ব্যবসায়ী ও শিক্ষাবিদ জাফর সারেসওয়ালা, জার্মান স্টিলের ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক ইরাকি, জার্মান স্টিলের সিইও ইব্রারুল হক ইরাকি, কেপি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারুখ প্যাটেল, জিএলএস সুইচগিয়ারের ডিরেক্টর জাফর লরি, নিটন ভাল্ভসের সিইও জুনেইদ শরিফ, দাউদি বোহরা মুসলিম সমাজের নেতা জামাত আলতাফ সাদিকোট, আঞ্জুমান-ই-ইসলাম কমিটির সভাপতি জাহির হোসেন, হাজীর হাফিজ ও ইন্ডিয়ান কমিউনিটির সভাপতি হাফিজুর রহমান। এ ছাড়া ছিলেন পরিবেশ কর্মী সাহের ভামলা, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাইমা খাতুন, এইমসের চিকিৎসক নিশাত হোসেন এবং সাংবাদিক সামিনা শেখ।

সূত্রের দাবি ওই বৈঠকে দোভাল সরকারের আনা বিভিন্ন পদক্ষেপে মুসলিমদের সহযোগিতা চান। জাফর সারেসওয়ালা ওই বৈঠক নিয়ে বলেন, ‘দোভাল আমাদের সবার কথা খুব মন দিয়ে শুনেছেন। তিনি বৈঠকে বলেন, ভারত একটা জাহাজের মতো। আমরা এগোলেও একসঙ্গে এগোব। ডুবলেও একসঙ্গে ডুবব।’ বৈঠকে ইতিবাচক বলে তাঁর দাবি। তবে কেন হঠাৎ মুসলিম বিশিষ্ট জনকে এই বৈঠক দোভালের তা নিয়ে জোর চর্চাশুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, আগামী দিনে কি দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে চাইছে মোদী সরকার ? আর তার জন্য কি আগাম মুসলিম মন পেতে সচেষ্ট হয়েছে কেন্দ্র?

Post Views: 117

Continue Reading

Previous: ‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!
Next: ডায়মন্ড হারবারে এক আইপিএস-সহ ৫ পুলিশ আধিকারিককে সাসপেন্ড কমিশনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.