Skip to content
জুন 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দ্বিতীয় দফার আগে ভোটাধিকার ফিরল ১৪৬৮ জনের

দ্বিতীয় দফার আগে ভোটাধিকার ফিরল ১৪৬৮ জনের

Online Desk এপ্রিল 28, 2026
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া ১৪৬৮ জনের নামের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। রাত পোহালেই রাজ্যের সাত জেলার ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। তার আগে ভোটাধিকার ফিরে পাওয়ায় স্বস্তিতে ১৪৬৮ ভোটার।

কমিশন সূত্রের খবর, এসআইআর এর ফলে বাদ পড়েছিলেন যে সমস্ত ভোটাররা, তাঁদের মধ্যে যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন সংশ্লিষ্ট সেই ভোটারদের মধ্যে যাঁদের নামে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে তাঁদের নিয়েই এই তালিকা। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগে ট্রাইব্যুনালের প্রকাশ করা তালিকায় নাম যুক্ত হয়েছিল ১৩৯ জনের। নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা প্রকাশ করেছে। কত জন ভোটাধিকার ফিরে পেলেন প্রথমে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে সংযোজন ও বিয়োজন হওয়া ভোটারের সংখ্যা জানিয়ে দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, প্রথম দফায় নির্বাচন বিক্ষিপ্ত কিছু গোলমাল ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ ও স্বচ্ছ করাই এখন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী প্রতিটি বুথে অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। যেখানে তিনটি বুথ একসঙ্গে রয়েছে, সেখানে মোতায়েন থাকবে এক সেকশন বাহিনী। যেখানে পাঁচটি বুথ রয়েছে, সেখানে নিরাপত্তার জন্য থাকবে ২ সেকশন কেন্দ্রীয় বাহিনী। শুধু শহর কলকাতার ভোটে সুরক্ষার জন্য মোতায়েন থাকবে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Post Views: 88

Continue Reading

Previous: মঞ্চ থেকে সিপিএম-কে তোপ অভয়ার মায়ের! বাম কর্মীদের বেধড়ক মার বিজেপির
Next: বঙ্গে ভোট প্রচার সেরে সিকিমে কচিকাঁচাদের সঙ্গে ফুটবলে মাতলেন মোদী

সম্পর্কিত গল্প

Untitled.png

অভিষেকের বিমান বিলাস নিয়ে নিশানা কুণালের

Online Desk জুন 20, 2026
aragachi-kushnar-2.png

সুইৎজারল্যান্ডে শান্তি-আলোচনার পথে আমেরিকা-ইরান, তেহরানের তরফ থেকে থাকতে পারেন আব্বাস আরাঘচি

Online Desk জুন 20, 2026
PM-1.jpg

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী : রাজ্যের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা

Online Desk জুন 20, 2026

You may have missed

Untitled.png

অভিষেকের বিমান বিলাস নিয়ে নিশানা কুণালের

Online Desk জুন 20, 2026
israel-hejbollah-war.png

অবশেষে যুদ্ধবিরতির পথে হেজবোল্লা-ইজরায়েল; মার্কিন আধিকারককে উদ্ধৃত করে জানাল রিপোর্ট

Online Desk জুন 20, 2026
harras.jpg

কাজের প্রস্তাব দিয়ে দুই নৃত্যশিল্পী বোনকে গণধর্ষণ বিহারে, ১৩ জনের বিরুদ্ধে এফআইআর

Online Desk জুন 20, 2026
aragachi-kushnar-2.png

সুইৎজারল্যান্ডে শান্তি-আলোচনার পথে আমেরিকা-ইরান, তেহরানের তরফ থেকে থাকতে পারেন আব্বাস আরাঘচি

Online Desk জুন 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.