Skip to content
জুন 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বঙ্গে ভোট প্রচার সেরে সিকিমে কচিকাঁচাদের সঙ্গে ফুটবলে মাতলেন মোদী

বঙ্গে ভোট প্রচার সেরে সিকিমে কচিকাঁচাদের সঙ্গে ফুটবলে মাতলেন মোদী

Online Desk এপ্রিল 28, 2026
modi-football.jpg

ওঙ্কার ডেস্ক: বঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল সোমবার। ওই দিন পশ্চিমবঙ্গে একাধিক নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় প্রচার সেরে পড়শি রাজ্য সিকিমে গিয়ে ছোটদের সঙ্গে ফুটবলে মাতলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সিকিমের গ্যাংটকে কচিকাঁচাদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন তিনি। সেই মুহূর্তের ভিডিও এবং বেশ কিছু ছবি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী যে ভিডিও শেয়ার করেছেন, তাতে তাঁকে দেখা গিয়েছে ভারতের পতাকা আঁকা একটি নীল ট্র্যাকস্যুট পরে ফুটবল পায়ে শিশুদের সঙ্গে খেলতে। খুদেদের সঙ্গে ওয়ার্ম-আপ করার পাশাপাশি গোল করতে দেখা যায় তাঁকে। খেলার আগে, মোদী শিশুদের অভিবাদন জানান। সেই সঙ্গে তিনি জিজ্ঞাসা করেন, ‘আজ তোমরা আমাকে কী শেখাবে?’ খেলার পর, প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কথা বলেন। তাদেরকে তিনি বলেন, ‘খেলায় শুধু অনুশীলনই যথেষ্ট নয়, ম্যাচও হওয়া উচিত, তখনই সত্যিকারের আবেগ জন্মায়।’

খুদেদের উৎসাহ দিতে তিনি বলেন, ‘আগামী দিনে আমাদের এই খেলাকে জনপ্রিয় করতে হবে। তোমরা জানো, ভারত অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছে, ততদিনে তোমরা পাকা খেলোয়াড় হয়ে উঠবে।’ খেলার শেষে শিশুদের জার্সিতে সই করেন মোদী। যে ভিডিও পোস্ট করেছেন মোদী, তার ক্যাপশনে লিখেছেন, ‘গ্যাংটকে একটি ফুটবলময় সকাল! আমরা শিখেছি, খেলেছি, উদযাপন করেছি এবং সর্বোপরি, খেলাটি উপভোগ করেছি…।’ মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী সিকিমে ৪,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এদিন গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্য হিসেবে সিকিমের ৫০ বছর পূর্তি উদযাপনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মোদী।

Post Views: 96

Continue Reading

Previous: দ্বিতীয় দফার আগে ভোটাধিকার ফিরল ১৪৬৮ জনের
Next: ভোটের মাঝেই বড়সড় অস্ত্র পাচার চক্র ফাঁস পুলিশের, কলকাতায় গ্রেফতার বিহারের বাসিন্দা

সম্পর্কিত গল্প

mojtaba-trump.jpg

ওয়াশিংটন-তেহরানের মধ্যে প্রথম দফার আলোচনা সম্পন্ন, একাধিক বিষয়ে একমত উভয় পক্ষ

Online Desk জুন 22, 2026
iran-officials.png

ট্রাম্পের হুঁশিয়ারিতেই থামল ইরান-আমেরিকা শান্তি বৈঠক; অসন্তোষ প্রকাশ ইরানি প্রতিনিধি দলের

Online Desk জুন 22, 2026
GOPAL.jpg

নামের বিভ্রান্তিতে গর্বের ইতিহাসে কোপ! সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম হল গোপাল মুখার্জি রোড

Online Desk জুন 22, 2026

You may have missed

AGNI-OO.jpg

প্লাস্টিক ব্যবহার ও বাজার নোংরা হলেই জরিমানা, গড়িয়াহাট বাজার পরিদর্শন করে নির্দেশ অগ্নিমিত্রার

Online Desk জুন 22, 2026
mojtaba-trump.jpg

ওয়াশিংটন-তেহরানের মধ্যে প্রথম দফার আলোচনা সম্পন্ন, একাধিক বিষয়ে একমত উভয় পক্ষ

Online Desk জুন 22, 2026
budget.png

সোমবার বিধানসভায় বিজেপি সরকারের বাজেট পেশ; কি কি চমক আনছে পদ্মফুল সরকার!

Online Desk জুন 22, 2026
METRO-OO.jpg

মেট্রোপথে জুড়বে ইডেন গার্ডেন, গ্রিন সিগন্যাল মিলেছে রেলের তরফে

Online Desk জুন 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.