Skip to content
জুন 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটের মাঝেই বড়সড় অস্ত্র পাচার চক্র ফাঁস পুলিশের, কলকাতায় গ্রেফতার বিহারের বাসিন্দা

ভোটের মাঝেই বড়সড় অস্ত্র পাচার চক্র ফাঁস পুলিশের, কলকাতায় গ্রেফতার বিহারের বাসিন্দা

Online Desk এপ্রিল 28, 2026
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের মাঝে বড়সড় অস্ত্র পাচার চক্রের হদিশ মিলল কলকাতায়। চিৎপুরে স্পেশাল টাস্ক ফোর্সের তল্লাশি অভিযানে চিৎপুর থেকে উদ্ধার হল বিপুল অস্ত্রশস্ত্র। সোমবার বিকেলে বিটি রোড সংলগ্ন এলাকায় অভিযানে নেমে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে বিহারের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম শামিম আলম। আদতে বিহারের বাসিন্দা সে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে এসটিএফ আধিকারিকরা হানা দেন। বিহারের ওই ব্যক্তির গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। চিৎপুর থানা এলাকার বিটি রোড এলাকায় ওই ব্যক্তিকে আটক করা হয়। বছর চল্লিশের শামিমকে জিজ্ঞাসাবাদ করার সময় সন্দেহ হয় গোয়েন্দাদের। এর পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শাটার বন্দুক-সহ একাধিক পিস্তলও কার্তুজ। পুলিশ জানিয়েছে শামিমের কাছ থেকে বাজেয়াপ্ত করা অস্ত্রের তালিকায় রয়েছে একটি অত্যাধুনিক ৭ এমএম পিস্তল, চারটি খালি ম্যাগাজিন, ১৪ রাউন্ড ৮ এমএম কার্তুজ, প্রায় ১০০ রাউন্ড ৭ এমএম কার্তুজ।

প্রথম দফার ভোট নির্বিঘ্নে মিটলেও দ্বিতীয় দফা নিয়ে বর্তমানে ব্যস্ত নির্বাচন কমিশন। শেষ দফায় নির্বাচন শান্তিপূর্ণ করাই লক্ষ্য নির্বাচন পরিচালক সংস্থার। এই আবহে শহরে অস্ত্র উদ্ধার হওয়ায় চিন্তার ভাঁজ পড়ছে গোয়েন্দাদের কপালে। নির্বাচনের মাঝে রাজ্যে অশান্তি পাকানোর উদ্দেশে অস্ত্র মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পা|শাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদ করীই চক্রের বিষয়ে আর ও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Post Views: 114

Continue Reading

Previous: বঙ্গে ভোট প্রচার সেরে সিকিমে কচিকাঁচাদের সঙ্গে ফুটবলে মাতলেন মোদী
Next: অজয়পাল কি এমন ‘হুঁশিয়ারি’ দিতে পারেন? তাঁর এক্তিয়ার নিয়ে উঠছে প্রশ্ন

সম্পর্কিত গল্প

CYBER-CRIME.png

সাইবার অপরাধের একটি চক্র চালানোর অভিযোগে রাজস্থান থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ

Online Desk জুন 19, 2026
mamata-abhishek-hc.png

বছরের পর বছর ২১ জুলাইয়ের সভা, মমতা অভিষেককে আইনি নোটিশ কলকাতা হাইকোর্টের

Online Desk জুন 19, 2026
ritabratata.png

অরূপের পর এবার ঋতব্রতেরও এক দাবী! তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আর্জি ১০ ‘আসল তৃণমূলের’

Online Desk জুন 19, 2026

You may have missed

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.