Skip to content
জুন 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অজয়পাল কি এমন ‘হুঁশিয়ারি’ দিতে পারেন? তাঁর এক্তিয়ার নিয়ে উঠছে প্রশ্ন

অজয়পাল কি এমন ‘হুঁশিয়ারি’ দিতে পারেন? তাঁর এক্তিয়ার নিয়ে উঠছে প্রশ্ন

Online Desk এপ্রিল 28, 2026
ajaypal.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা হয়েছে ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয়পাল শর্মাকে। কমিশনের এই পদক্ষেপ নিয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল। সোমবার ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে হুঁশিয়ারি দিয়েছিলেন ওই পুলিশকর্তা। তার পর থেকে তাঁর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে জোড়াফুল শিবির।

নির্বাচন কমিশন ২০২৪ সালের আগস্টে ‘অবজার্ভার হ্যান্ডবুক’- প্রকাশ করেছিল। যেখানে বলা হয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পুলিশ পর্যবেক্ষকদের। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য তাঁরা কমিশনকে সহযোগিতা করবেন, সেটাই আশা করে কমিশন। নীচু স্তরে ভোট প্রক্রিয়া যাতে দক্ষতার সঙ্গে পরিচালিত হয়, সে বিষয়ে সতর্ক নজর রাখবেন তাঁরা। কিন্তু অজয়পাল শর্মা যে ভাবে জাহাঙ্গির খানকে হুঁশিয়ারি দিয়েছেন তা কমিশনের বিধি বহির্ভূত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। প্রাক্তন পর্যবেক্ষকদের একাংশের দাবি, পর্যবেক্ষকের কাজ নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশনকে রিপোর্ট দেওয়া। এমনকি তিনি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে পারেন না। সে ক্ষেত্রে অজয়পাল কোন এক্তিয়ারে এই কাজ করেছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সাংবাদিকদের সামনে অভিযোগ করেছে, ‘অজয়পাল শর্মা ডায়মন্ড হারবারের নিরীহ মানুষদের ধমকাচ্ছেন। রাতের অন্ধকারে ভোটারের বাড়িতে হানা দিচ্ছেন। তল্লাশির নাম করে মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করছে। মহিলাদের গায়ে হাত দিচ্ছে। ২০২০ সালের মার্চে দু’টি তদন্তের কেন্দ্রবিন্দুতে ছিল। যেখানে একটি দুর্নীতির। আরেকটি বিশ্বাসভঙ্গের।’

Post Views: 74

Continue Reading

Previous: ভোটের মাঝেই বড়সড় অস্ত্র পাচার চক্র ফাঁস পুলিশের, কলকাতায় গ্রেফতার বিহারের বাসিন্দা
Next: রাজ্যজুড়ে এক রাতে গ্রেফতার ৮০৯ জন! নির্বাচন শান্তিপূর্ণ করতে পদক্ষেপ কমিশনের

সম্পর্কিত গল্প

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026

You may have missed

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.