Skip to content
জুন 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যজুড়ে এক রাতে গ্রেফতার ৮০৯ জন! নির্বাচন শান্তিপূর্ণ করতে পদক্ষেপ কমিশনের

রাজ্যজুড়ে এক রাতে গ্রেফতার ৮০৯ জন! নির্বাচন শান্তিপূর্ণ করতে পদক্ষেপ কমিশনের

Online Desk এপ্রিল 28, 2026
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধ পরিকর নির্বাচন কম ইশন। প্রথম দফা নির্বিঘ্নে মিটলেও দ্বিতীয় দফা নিয়েসতর্ক নির্বাচন পরিচালক সংস্থা। বুধবার রাজ্যের সাত জেলায় ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। তার আগে সোমবার রাতে রাজ্যের বিভিন্ন জায়গায় মিলিয়ে গ্রেফতার করা হয়েছে ৮০৯ জনকে।

কমিশন সূত্রে খবর, গোলমাল পাকানোর অভিযোগে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ১০৯৫ জনকে গ্রেফতার করা হয়। পরে সোমবার রাতে আরও ৮০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ধৃত ৮০৯ জন কোন জেলার বা কেন্দ্রের তা স্পষ্ট করে জানায়নি কমিশন। উল্লেখ্য, সোমবার সকাল পর্যন্ত গ্রেফতারের পরিসংখ্যান অনুযায়ী, তালিকায় সবচেয়ে উপরে ছিল পূর্ব বর্ধমান জেলা। ওই জেলায় ৪৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর পর ছিল উত্তর ২৪ পরগনা। এই জেলায় ধৃতের সংখ্যা ছিল ৩১৯ জন। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৪৬ জনকে গ্রেফতার করা হয়। নদিয়ায় পাকড়াও করা হয় ৩২ জনকে। এ ছাড়া হুগলিতে গ্রেফতার করা হয় ৪৯ জনকে।

উল্লেখ্য, সোমবার হুগলির গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা হয়। অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদনঘাটেও গোলমালের খবর পাওয়া যায়। পানিহাটি এলাকায় সিপিএম কর্মীদের উপরও চড়াও হওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভয়ার মায়ের উসকানিতে এই হামলা হয় বলে অভিযোগ।

Post Views: 79

Continue Reading

Previous: অজয়পাল কি এমন ‘হুঁশিয়ারি’ দিতে পারেন? তাঁর এক্তিয়ার নিয়ে উঠছে প্রশ্ন
Next: নীল আলোয় স্বল্পবসনার সঙ্গে ফূর্তিতে মত্ত ‘সিংহম’ অজয় পাল? ভিডিও প্রকাশ করে খোঁচা তৃণমূলের মহুয়ার

সম্পর্কিত গল্প

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026

You may have missed

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.