Skip to content
এপ্রিল 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নীল আলোয় স্বল্পবসনার সঙ্গে ফূর্তিতে মত্ত ‘সিংহম’ অজয় পাল? ভিডিও প্রকাশ করে খোঁচা তৃণমূলের মহুয়ার

নীল আলোয় স্বল্পবসনার সঙ্গে ফূর্তিতে মত্ত ‘সিংহম’ অজয় পাল? ভিডিও প্রকাশ করে খোঁচা তৃণমূলের মহুয়ার

Online Desk এপ্রিল 28, 2026
ajaypal1.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচনের জন্য প্রচারের শেষ দিন ছিল সোমবার। ওই দিন থেকেই বঙ্গ রাজনীতিতে চর্চায় উঠে এসেছেন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিষ্ট পুলিশ কর্তা অজয়পাল শর্মা। কারণ নির্বাচন কমিশন তাঁকে পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক করে পাঠিয়েছে। সোমবারই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যার পর থেকে তৃণমূল কংগ্রেস যোগীরাজ্যের ওই পুলিশ কর্তার বিরুদ্ধে সরব হয়েছে। এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দুটি ভিডিও প্রকাশ করে অজয়পালকে কটাক্ষ করেছেন।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, নীল আলোয় নাচছেন স্বল্পবসনা তরুণী। আর সেখানে তাল মেলাচ্ছেন এক ব্যক্তি। মহুয়ার দাবি ওই ব্যক্তিই অজয়পাল শর্মা। কৃষ্ণনগরের সাংসদ পুলিশকর্তাকে ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া’ সম্বোধন করে লিখেছেন, ‘দেখে ভালো লাগছে যে আপনি ফান্টা স্টাইলে ফূর্তি করতে ব্যস্ত। থাকুন ঠান্ডা ঠান্ডা কুল কুল। আর মনে রাখবেন, বাংলায় সবসময়ে তৃণমূল।’ মহুয়ার এই ভিডিও প্রকাশ্যে আসার পর সরব হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘বাংলার নির্বাচনের সময় এক ঊর্ধ্বতন পুলিশকর্তার অশ্লীল ভিডিও প্রকাশ্যে এসেছে, যিনি বাংলার নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, এটি উত্তরপ্রদেশ সরকার ও প্রশাসনের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে। বিজেপি সরকার মহিলাদের প্রতি দৃষ্টি ভঙ্গি রাখে তা উন্মোচিত হয়েছে।

প্রসঙ্গত সোমবার অজয় পাল শর্মা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জাহাঙ্গির খানের বাড়ির কাছে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। সরাসরি তৃণমূল প্রার্থীর পরিবারের উদ্দেশে বলেন, ‘সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।’

Post Views: 36

Continue Reading

Previous: রাজ্যজুড়ে এক রাতে গ্রেফতার ৮০৯ জন! নির্বাচন শান্তিপূর্ণ করতে পদক্ষেপ কমিশনের
Next: নির্বাচনের মাঝে রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ মদ! বাজেয়াপ্ত ৫১০ কোটির সামগ্রী

সম্পর্কিত গল্প

eci-2.jpg

অজয়পালের সঙ্গে অসহযোগিতার অভিযোগ! ফলতার বিডিওকে সরিয়ে দিল কমিশন

Online Desk এপ্রিল 28, 2026
adhir.jpg

‘দল হারলে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দেবেন’, বিস্ফোরক অধীর

Online Desk এপ্রিল 28, 2026
Untitled.png

নির্বাচনের মাঝে রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ মদ! বাজেয়াপ্ত ৫১০ কোটির সামগ্রী

Online Desk এপ্রিল 28, 2026

You may have missed

eci-2.jpg

অজয়পালের সঙ্গে অসহযোগিতার অভিযোগ! ফলতার বিডিওকে সরিয়ে দিল কমিশন

Online Desk এপ্রিল 28, 2026
adhir.jpg

‘দল হারলে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দেবেন’, বিস্ফোরক অধীর

Online Desk এপ্রিল 28, 2026
Untitled.png

নির্বাচনের মাঝে রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ মদ! বাজেয়াপ্ত ৫১০ কোটির সামগ্রী

Online Desk এপ্রিল 28, 2026
ajaypal1.jpg

নীল আলোয় স্বল্পবসনার সঙ্গে ফূর্তিতে মত্ত ‘সিংহম’ অজয় পাল? ভিডিও প্রকাশ করে খোঁচা তৃণমূলের মহুয়ার

Online Desk এপ্রিল 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.