Skip to content
জুন 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নির্বাচনের মাঝে রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ মদ! বাজেয়াপ্ত ৫১০ কোটির সামগ্রী

নির্বাচনের মাঝে রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ মদ! বাজেয়াপ্ত ৫১০ কোটির সামগ্রী

Online Desk এপ্রিল 28, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বাংলায় চলছে গণতন্ত্রের উৎসব। আর সেই ভোট উৎসবের দ্বিতীয় দফার আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে চলছে অপারেশন ক্লিন’। কড়া নজরদারি, নাকা চেকিং আর ব্লক স্তরে তল্লাশির জেরে এবার বিপুল পরিমাণ মদ উদ্ধার করল কমিশন। সেই সঙ্গে বেআইনি সামগ্রীও উদ্ধার হয়েছে।
সোমবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর অর্থমূল্য ৫১০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। কমিশন নিজেদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, তল্লাশিতে সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে মদ। হিসাব বলছে, এখনও পর্যন্ত রাজ্যে ৪৮ লক্ষ ৪৬ হাজার ১৮৩ লিটার মদ উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১২৬.৮৫ কোটি টাকা। এখানেই শেষ নয়, নেশার দ্রব্য বা মাদক উদ্ধারের পরিমাণও চোখ কপালে তোলার মতো। প্রায় ১১০.১২ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে।
আগামীকাল ২৯ এপ্রিল রাজ্যের ৭টি জেলার ১৪২টি আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার ঠিক আগেই এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। কমিশন জানিয়েছে, ‘হিংসামুক্ত’ ও ‘প্রলোভনমুক্ত’ ভোট করাতেই তাদের এই কঠোর অবস্থান। তার ঠিক আগেই এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার হওয়ায় জোর চর্চা শুরু হয়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ‘সুষ্ঠু’ ভোট আয়োজন করতেই তাদের এই কঠোর অবস্থান।

Post Views: 83

Continue Reading

Previous: নীল আলোয় স্বল্পবসনার সঙ্গে ফূর্তিতে মত্ত ‘সিংহম’ অজয় পাল? ভিডিও প্রকাশ করে খোঁচা তৃণমূলের মহুয়ার
Next: ‘দল হারলে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দেবেন’, বিস্ফোরক অধীর

সম্পর্কিত গল্প

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026

You may have missed

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.