Skip to content
জুন 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘দল হারলে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দেবেন’, বিস্ফোরক অধীর

‘দল হারলে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দেবেন’, বিস্ফোরক অধীর

Online Desk এপ্রিল 28, 2026
adhir.jpg

ওঙ্কার ডেস্ক: চলমান বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হলে ওই দলের নেতারা বিজেপিতে যোগ দেবেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ইতিমধ্যেই সেই নেতারা বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে দাবি প্রাক্তন সাংসদের। মঙ্গলবার সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘তৃণমূল নেতাদের অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। এখানে যাঁরা যাঁরা হারবেন তাঁরা এখন থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। বিজেপির হাত-পা ধরে আগামী দিনে টিকে থাকতেই এই পরিকল্পনা চলছে। বহরমপুরের তৃণমূল নেতারা বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। পুরসভায় আলোচনা হয়ে গিয়েছে। শিবির বদলের পরিকল্পনা চলছে। টাকাপয়সা কামানোর ব্যবস্থা পাকাপাকি করতে এইসব নেতারা ভাবছেন যে, আর তৃণমূল করে লাভ নেই। তাই বিজেপিতে যাওয়ার ব্যবস্থা পাকা করা হচ্ছে।’

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন, বিজেপি ঘোড়া কেনাবেচা করতে পারে বলে। তিনি বলেন, তৃণমূল দুই তৃতীয়াংশ আসন না পেলে পরে বিজেপি বিধায়ক কেনাবেচা করে সরকার ভেঙে ফেলার চেষ্টা করবে। তাই জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আর্জি জানান তিনি। ঘোড়া কেনাবেচার আশঙ্কার কথা মমতা বলার পর রাজ্য রাজনীতিতে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। এই আবহে এবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী দাবি করলেন, পরাজিত হতে পারেন এমন তৃণমূল নেতারা বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন।

Post Views: 79

Continue Reading

Previous: নির্বাচনের মাঝে রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ মদ! বাজেয়াপ্ত ৫১০ কোটির সামগ্রী
Next: অজয়পালের সঙ্গে অসহযোগিতার অভিযোগ! ফলতার বিডিওকে সরিয়ে দিল কমিশন

সম্পর্কিত গল্প

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026

You may have missed

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.