Skip to content
জুন 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অজয়পালের সঙ্গে অসহযোগিতার অভিযোগ! ফলতার বিডিওকে সরিয়ে দিল কমিশন

অজয়পালের সঙ্গে অসহযোগিতার অভিযোগ! ফলতার বিডিওকে সরিয়ে দিল কমিশন

Online Desk এপ্রিল 28, 2026
eci-2.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের সাত জেলায় ১৪২ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী বুধবার। তার ১২ ঘন্টা আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার সঙ্গে অসহযোগিতা করেছেন তিনি। ফলতা থেকে তাঁকে বদলি করে পাঠানো হল পুরুলিয়ায়।

দক্ষিণ ২৪ পরগনা জেলারপুলিশ পর্যবেক্ষক হিসেবে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয়পাল শর্মাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। দায়িত্ব পাওয়ার পরেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ। ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সেই হুঁশিয়ারি নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। তিনি আদৌ এমন হুমকি দিতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি বিষয়টি নিয়ে আদালতে মামলার জন্য যাওয়া হলে কলকাতা হাইকোর্ট তা গ্রহণ করতে অস্বীকার করে। বিচারপতি জানান, ভোটের দায়িত্ব পাওয়া পুলিশ আধিকারিকদের নিয়ে মামলায় ২৯ তারিখ পর্যন্ত কোনও হস্তক্ষেপ করা হবে না।

প্রসঙ্গত, ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে যে হুঁশিয়ারি দিয়েছেন অজয়পাল তার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যে ভিডি ওর সত্যতা ওঙ্কার বাংলা যাচাই করেনি। যেখানে ওই সিঙ্ঘম পুলিশকর্তাকে বলতে শোনা গিয়েছে, ‘সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।’

Post Views: 77

Continue Reading

Previous: ‘দল হারলে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দেবেন’, বিস্ফোরক অধীর
Next: ভোটার স্লিপ দিতে ১০ হাজার টাকা দাবি বিএলও-এর! কমিশনের কাছে জমা পড়ল নালিশ

সম্পর্কিত গল্প

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026

You may have missed

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.