Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটার স্লিপ দিতে ১০ হাজার টাকা দাবি বিএলও-এর! কমিশনের কাছে জমা পড়ল নালিশ

ভোটার স্লিপ দিতে ১০ হাজার টাকা দাবি বিএলও-এর! কমিশনের কাছে জমা পড়ল নালিশ

Online Desk এপ্রিল 28, 2026
money.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচনের আগে এক বিএলও-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ভোটার স্লিপ দেওয়ার জন্য ১০ হাজার টাকা চাওয়ার অভিযোগ বুথ লেভেল আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার কালুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত বিএলও-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছেন এক ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিএলও’এর নাম মৃন্ময়ী রায়। তিনি স্থানীয় একটি স্কুলে শিক্ষকতার কাজ করেন। কালুপুর গ্রাম পঞ্চায়েতের ৭০ নম্বর বুথের সাত ভাই কালিতলা এলাকার বিএলও হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দা সুশীল বিশ্বাসের অভিযোগ, মৃন্ময়ী রায় তাঁর ভোটার স্লিপ দেওয়ার জন্য ১০ হাজার টাকা চেয়েছেন। শুধু তাই নয় টাকা দিতে না চাওয়ায় সুশীলবাবুর ভোটার স্লিপ আটকে রেখে দেন অভিযুক্ত। স্থানীয় এক ব্যক্তির অভিযোগ, সংশোধনী ভোটার তালিকায় তাঁদের নাম না আসায় শুনানিতে ডাকা হয়েছিল। অভিযোগ, সেই সময়ও মাথাপিছু ১০ হাজার টাকা দাবি করেছিলেন মৃন্ময়ী রায়।

বুথ লেভেল আধিকারিকের এমন কর্মকাণ্ডে নতুন করে ফের ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়। সোমবার অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি বাগে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। ঘটনার পরেই ইমেলের মাধ্যমে অভিযুক্ত বিএলও’র বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন সুশীল বিশ্বাসের মেয়ে প্রিয়া বিশ্বাস। অভিযোগ দায়েরের পর গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 72

Continue Reading

Previous: অজয়পালের সঙ্গে অসহযোগিতার অভিযোগ! ফলতার বিডিওকে সরিয়ে দিল কমিশন
Next: ফের কর্মী ছাঁটাইয়ের পথে ওরাকেল! বিশবাঁও জলে একধিক কর্মী

সম্পর্কিত গল্প

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026

You may have missed

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.