Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফের কর্মী ছাঁটাইয়ের পথে ওরাকেল! বিশবাঁও জলে একধিক কর্মী

ফের কর্মী ছাঁটাইয়ের পথে ওরাকেল! বিশবাঁও জলে একধিক কর্মী

Online Desk এপ্রিল 28, 2026
oracle.jpg

ওঙ্কার ডেস্ক: এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কোপে কাজ হারাতে চলেছেন ওরাকেল এর একাধিক কর্মী। সম্প্রতি এক কোপে ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। আবারও সেই একই পথে হাঁটতে চলেছে তারা। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে।

ছাঁটাইয়ের প্রধান কারণ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়ী করেছেন সংস্থার কর্মীরা। দাবি উঠেছে, কৃত্রিম মেধা সংক্রান্ত পরিকাঠামোয় ব্যয় বাড়ানোর জন্য সফটওয়্যার সংস্থাটি এই চরম পদক্ষেপ করছে। এবারও সেই কারণেই এবং সেই লক্ষ্যেই কর্মী ছাঁটাই করা হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকা, ভারত, কানাডা এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে মোট এই সংখ্যক কর্মীকে নিজেদের পে রোল থেকে সরিয়ে দিয়েছে ওরাকেল। বহু পুরনো কর্মী, অভিজ্ঞ এবং দক্ষ কর্মীর নামও রয়েছে এই ছাঁটাইয়ের তালিকায়। এর ফলে বিশবাঁও জলে পড়েছেন একাধিক কর্মীরা। এর ফলে ভারতের মধ্যেও এর কোপ পড়েছে। অনেক মানুষের ভাগ্য ঝুলছে ওরাকেলের সরু সুতোয়। কখন কেটে যাবে কেউ জানে না।

তবে কাজ হারালেও ছাঁটাই হওয়া কর্মীদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি। বিশেষত, কাজ হারানো মার্কিন কর্মীরা চার সপ্তাহের মূল বেতন পাবেন। তবে ২৬ সপ্তাহের বেশি ক্ষতিপূরণ কাউকেই দেওয়া হবে না। এছাড়া কর্মীদের স্বাস্থ্য বিমা এবং অন্যান্য প্রাপ্য আর্থিক সুবিধাও দেবে এই নামজাদা তথ্যপ্রযুক্তি সংস্থাটি।
প্রসঙ্গত, বর্তমান সময়ে এআই হল আগামী দিনের ভবিষ্যৎ। সেকথা মাথায় রেখে ডেটা সেন্টার নির্মাণে ওরাকেল সম্প্রতি ১৫৬ বিলিয়ান ডলার বিনিয়োগ করেছে। নানান এআই চ্যাট বটের সাহায্যে চোখের পলকে কাজ হয়ে যাচ্ছে। এর ফলে সেই বিষয়ে আর নতুন করে অভিজ্ঞ লোকের দরকার পড়ছে না। আর সেই তথ্য হচ্ছে নির্ভুল। এর ফলে একাধিক সংস্থা সেই বিষয়ের ওপর দক্ষদের কাজে নিচ্ছে না। ফল স্বরূপ কাজ হারাচ্ছেন বহু কর্মচারী।

Post Views: 91

Continue Reading

Previous: ভোটার স্লিপ দিতে ১০ হাজার টাকা দাবি বিএলও-এর! কমিশনের কাছে জমা পড়ল নালিশ
Next: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ, প্রথম দফার চেয়ে সামান্য কম

সম্পর্কিত গল্প

Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026

You may have missed

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.