Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ, প্রথম দফার চেয়ে সামান্য কম

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ, প্রথম দফার চেয়ে সামান্য কম

Online Desk এপ্রিল 29, 2026
vote.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে প্রথম দু ঘন্টায় ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ। এই সময় পর্বের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। সেখানে ভোট পড়েছে ২২.৫৩ শতাংশ। বুধবার নির্বাচন কমিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে। দ্বিতীয় দফার প্রথম দুঘণ্টায় ভোটদানের হার প্রথম দফার দুঘন্টার ভোট শতাংশের চেয়ে সামান্য কম।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় মোট সাত জেলার ১৪২ আসনে ভোট গ্রহণ চলছে বুধবার। এদিন কমিশনের দেওয়া তথ্য অনুসারে সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে ভাঙড়ে। এই কেন্দ্রে ভোটের হার ১৫.১৯ শতাংশ। রাজ্য রাজনীতিতে সর্বদা চর্চায় থাকে ভাঙড়। এবারে এই কেন্দ্রে জোড়াফুল শিবিরের প্রার্থী শওকত মোল্লা। এবারের নির্বাচন আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকির কাছে চ্যালেঞ্জের। বোমাবাজি ও গোলমালের কারণে সর্বদা সংবাদ শিরোনামে থাকা ভাঙড়ে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ পর্ব চলছে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত হুগলি জেলায় ভোট পড়েছে ২০.১৬ শতাংশ। হাওড়াতে ১৭.৭৬ শতাংশ, কলকাতা উত্তরে ১৭.২৮ শতাংশ, কলকাতা দক্ষিণে ১৬.৮১ শতাংশ, নদিয়ায় ১৮.৫০ শতাংশ, উত্তর ২৪ পরগনা ১৭.৮১ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৭.২৫ শতাংশ ভোট পড়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে প্রথম দু ঘন্টায় ১৫২ আসনে ভোট পড়েছিল ১৮.৭৬ শতাংশ। দ্বিতীয় দফার চেয়ে সামান্য বেশি। ওই দিন সবচেয়ে বেশি ভোট পড়েছিল পশ্চিম মেদিনীপুরে। এই জেলায় সকাল ৯টা পর্যন্ত ২০.৫১ শতাংশ ভোট পড়েছিল।

Post Views: 73

Continue Reading

Previous: ফের কর্মী ছাঁটাইয়ের পথে ওরাকেল! বিশবাঁও জলে একধিক কর্মী
Next: ভোটের মাঝে ভবানীপুরে বুথ পরিদর্শনে মমতা, খোঁচা বিজেপি প্রার্থী শুভেন্দুর

সম্পর্কিত গল্প

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026

You may have missed

Untitled.png

মাত্র ৮ মাসেই ধুলিৎসাৎ দুধিয়া সেতু? কাটমানি থেকে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 19, 2026
Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.