Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটের মাঝে ভবানীপুরে বুথ পরিদর্শনে মমতা, খোঁচা বিজেপি প্রার্থী শুভেন্দুর

ভোটের মাঝে ভবানীপুরে বুথ পরিদর্শনে মমতা, খোঁচা বিজেপি প্রার্থী শুভেন্দুর

Online Desk এপ্রিল 29, 2026
mamata-b-.jpg

ওঙ্কার ডেস্ক: সাধারণত এমন দৃশ্য দেখা যায় না। নির্বাচনের দিন তৃণমূল সুপ্রিমো কালীঘাটের বাড়ি থেকেই তদারকি করেন দলের। নিজের ভোট দেওয়ার সময় বাড়ি থেকে বেরিয়ে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে যান। কিন্তু ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তাঁকে দেখা গেল অন্য ভূমিকায়। এদিন সকালেই বাড়ি থেকে বের হয়ে নিজের বিধানসভা কেন্দ্রের বুথে বুথে ঘুরছেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী জানান, সারা দিন তিনি রাস্তাতেই থাকবেন।

বুধবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে চেতলা এলাকায় যান। সেখান থেকে যাওয়ার সময় একটি বুথের সামনে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। বুথ পরিদর্শন করেন বিদায়ী মুখ্যমন্ত্রী। তবে তৃণমূল সুপ্রিমোর এই বুথ পরিদর্শন নিয়ে কটাক্ষ করেছেন ভবানীপুর বিধান্সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য ঠেলায় পড়েই এদিন সকালে রাস্তায় বেরিয়েছেন মমতা। উল্লেখ্য, সোমবার রাতে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছিলেন পুলিশ পর্যবেক্ষক। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। সেই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন চেতলা এলাকায় ফিরহাদের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। তার পর সোমবার রাতের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমকে বলেন ফিরহাদের বাড়িতে মাঝরাতে গিয়ে দরজায় ধাক্কা দিয়েছে, মহিলারা আতঙ্কিত!

প্রসঙ্গত, চলমান বিধানসভা নির্বাচনের দ্বিতীয় অর্থাৎ শেষ দফার নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে বুধবার। এদিন রাজ্যের সাত জেলায় ১৪২ আসনে চলছে ভোটগ্রহণ। সেই তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরও। এই কেন্দ্রে মমতার বিরুদ্ধে প্রার্থী রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Post Views: 81

Continue Reading

Previous: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ, প্রথম দফার চেয়ে সামান্য কম
Next: দ্বিতীয় দফার ভোটে রেকর্ড গড়ার ডাক, মহিলা ও যুব ভোটারদের বিশেষ বার্তা মোদীর

সম্পর্কিত গল্প

Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026

You may have missed

Untitled.png

বিরোধী দলনেতা নির্বাচনে ডিভিশন বেঞ্ছে শোভনদেব

Online Desk জুন 19, 2026
gita.jpg

দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও প্রসারিত হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, জাপানে শুরু হল পাঁচ দিনব্যাপী গীতা মহোৎসব

Online Desk জুন 19, 2026
WhatsApp-Image-2026-06-19-at-5.37.59-PM.jpeg

শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ, দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণের বার্তা রাজ্য সরকারের

Online Desk জুন 19, 2026
ayatollah-ali-khamenei.jpg

আয়াতোল্লাহ আলি খামেনেই-এর শেষকৃত্যে সামিল হবে পাক প্রতিনিধিদল

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.