Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

ওঙ্কার ডেস্ক: ফের অশান্ত মণিপুর। বন্দুকযুদ্ধে মৃত্যু হল তিন জনের। উত্তর পূর্বের এই রাজ্যের উখরুল জেলায় পৃথক বন্দুকযুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটেছে। এই মৃত্যু নিয়ে পরস্পরকে দোষারোপ করছে কুকি ও নাগা গোষ্ঠী। একটি গ্রামে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ সামনে এসেছে। সূত্রের খবর, ওই গ্রামটিতে কুকি এবং তাংখুল নাগা গোষ্ঠীর মধ্যে প্রায়শই উত্তেজনা থাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনী দুটি মৃতদেহ উদ্ধার করে। নিহত পুরুষদের পরনে ছদ্মবেশের পোশাক ছিল। কুকি নাগরিক সংগঠনগুলোর অভিযোগ, সন্দেহভাজন নাগা বিদ্রোহীরা শুক্রবার ভোরে উখরুলের মুল্লাম এবং শংফল নামক কুকি গ্রামগুলোতে হামলা চালায়। তাদের দাবি, নিহত দুজন “গ্রামের স্বেচ্ছাসেবক” ছিলেন। দুজনের মৃত্যুর পাশাপাশি এই হামলায় বেশ কয়েক জন মহিলা ও শিশু আহত হয়েছেন।
কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ট্রাস্ট এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, এই হামলাটি ভোর ৫টা ৩০ মিনিটে ঘটেছে। সেই সময় গ্রামবাসীরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। অন্য দিকে কুকি গোষ্ঠীর অভিযোগ অস্বীকার করেছে নাগা গোষ্ঠীগুলি। গত সপ্তাহে এক রাস্তায় অতর্কিত হামলায় নিহত হয় দুই নাগা সম্প্রদায়ের ব্যক্তি। সেই ঘটনায় সুবিচারের দাবিতে উখরুল ও অন্যান্য জায়গায় মোমবাতি মিছিল করে তারা। এদিকে তাংখুল নাগা লং-এর ওয়ার্কিং কমিটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, উখরুল জেলার সিনাকেইথেই-এর কাছে এদিন সকালে হরশোকমি জামাং নামে ২৯ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।

Post Views: 97

Continue Reading

Previous: বিদেশি এনজিওর টাকা নয়ছয়ের কৌশল, ইয়ুনূস সরকারের ছায়া তারেকের জমানায়
Next: ‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.