Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইআরও সাসপেন্ড-বিতর্ক: কমিশনের নির্দেশ না মানলে মুখ্যসচিবের বিরুদ্ধেও ব্যবস্থা

ইআরও সাসপেন্ড-বিতর্ক: কমিশনের নির্দেশ না মানলে মুখ্যসচিবের বিরুদ্ধেও ব্যবস্থা

Online Desk আগস্ট 7, 2025
20250807_161021.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের দুই ইআরও এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে আগে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কমিশনের নির্দেশ মেনে ব্যবস্থা না নেওয়া হলে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করা হতে পারে।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল কমিশন। দুই ইআরও-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে। কমিশনের সেই নির্দেশের প্রেক্ষিতে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে তা কমিশনকে জানাতে বাধ্য রাজ্য। নবান্নের জবাবে কমিশন সন্তুষ্ট না হলে মুখ্যসচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে। বুধবার ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল। যে দিকে নাচাবেন, সে দিকেই নাচবে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি কারও কোনও শাস্তি হতে দেব না।’ তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, নির্বাচনের এখনও অনেক বাকি। তার পরেও কমিশন এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছে। নির্বাচন কমিশনকে ‘বিজেপির বন্ডেড লেবার’ বলেও নাম না করে আক্রমণ করেছেন তিনি।

যদিও কমিশনের তরফে দাবি করা হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর ধরে হতে পারে। নির্বাচনের সময় যে কেবল কাজ হবে এমনটা নয়। ভারতের সংবিধানের ৩২৪ ধারা কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা তৈরি করার এবং নির্বাচন পরিচালনা করার। আর কমিশনের এই কাজে রাজ্য সরকার লোক দিতে বাধ্য। প্রসঙ্গত, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের দুই ইআরও এবং দুই এআরও-কে সাসপেন্ড করার জন্য সম্প্রতি রাজ্যকে চিঠি পাঠিয়েছে কমিশন।

Post Views: 210

Continue Reading

Previous: ভারতের উপর শুল্ক জরিমানার জেরেই কি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানো সম্ভব
Next: ট্রাম্প ট্রারিফ নিয়ে মোদীকে বিঁধলেন অভিষেক, নিশানায় নির্বাচন কমিশনও

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.