Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আসন্ন বিধানসভা নির্বাচনে চাপ বাড়ল বিএলও-দের, বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে তাঁদেরই

আসন্ন বিধানসভা নির্বাচনে চাপ বাড়ল বিএলও-দের, বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে তাঁদেরই

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
20251029_225503.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরে রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। গত বছর থেকে পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন। যে কাজের চাপ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন বিএলও-দের একাংশ। এই আবহে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বিএলও-দের।

সূত্রের খবর, গত ১৫-২০ বছর ধরে ভোটার স্লিপ বিলির কাজের সঙ্গে যুক্ত নেই বিএলও রা। ওই কাজ করতেন মূলত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। কিন্তু কমিশনের নয়ম বলছে ভোটার স্লিপ বিলি করা বিএলওদেরই কাজ। ফলে এ বার তাঁদের তা করতে হবে বলে কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ এবং পক্ষপাতহীন করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া চলাকালীন অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে রাজ্যের সিইও-র দফতরে একাধিক বার বিক্ষোভ দেখিয়েছেন বিএলও-দের একাংশ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে মূলত মাঠ পর্যায়ে কাজ করেন বিএলওরা। নতুন করে তাঁদেরকে ভোটার স্লিপ বিলি করতে বলায় অসন্তুষ্ট হতে পারেন তাঁরা। যদিও কমিশনের দাবি বুথ লেভেল অফিসারদের উপর বাড়তি কাজের চাপ নেই। প্রত্যেক বিএলও-র উপরে গড়ে ২৫০টি পরিবার এবং ৯০০ থেকে ১,০০০ জন ভোটারের দায়িত্ব রয়েছে।

Post Views: 135

Continue Reading

Previous: বিষাক্ত বায়ুতে দিল্লিকেও ছাপিয়ে গেল গাজিয়াবাদ, তথ্য প্রকাশ পরিবেশ গবেষণা সংস্থার
Next: “যা আছে সেটাই সামলাতে পারছেনা ইসলামাবাদ!” কাশ্মীর প্রসঙ্গে শেহবাজকে কটাক্ষ উমর আদুল্লাহ

সম্পর্কিত গল্প

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.