Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে ইডি হানা কলকাতার একাধিক জায়গায়

নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে ইডি হানা কলকাতার একাধিক জায়গায়

Online Desk জানুয়ারি 18, 2024
ED-ON-180124.png

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার সাত সকালে শহর কলকাতার একাধিক জায়গায় ফের ইডির হানা। সকাল সাড়ে ছ’টা নাগাদ নিউটাউনের একটি অভিজাত আবাসনে হানা দেয় ইডি।প্রাথমিকের নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া মিডলম্যান প্রসন্ন রায়ের আবাসনে থাকেন বলে জানা গিয়েছে।
শহরের মোট সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। সূত্রে খবর, এসএসসি নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তে সাত জায়গায় হানা দিয়েছে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। প্রসন্নের ফ্ল্যাট ছাড়াও তল্লাশি চলছে আরও একটি আবাসনে। জানা গিয়েছে সেখানে প্রসন্নের অফিস ছিল। নিউটাউনের দু’টি জায়গা এবং নয়াবাদের একটি জায়গাতেও তল্লাশি চলছে বলে খবর।
প্রসন্নের পাশাপাশি তাঁর প্রক্তন সহকারী প্রদীপ সিং’র বাড়িতেও হানা দিয়েছে ইডি। প্রদীপ নিয়োগকাণ্ডে আর এক ধৃত শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে যোগাযোগ রাখতেন বলে এর আগে দাবি করেছিল সিবিআই। প্রদীপের বাড়ি ছাড়াও ইডির তদন্তকারীরা নয়াবাদ এলাকায় রোহিত ঝা নামে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন।
কেন্দ্রীয় তদন্তকারীদের সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দল। বাহিনীর সকলের মাথায় হেলমেট দেখা গিয়েছে। জওয়ানদের সঙ্গে আছে কাঁদানে গ্যাসের সেল।

Post Views: 68

Continue Reading

Previous: যাত্রা শুরু হলো ‘ইন্দো বাংলা এন্টারটেইনমেন্ট’ চ্যানেলের
Next: উত্তরে তুষারপাতের সম্ভাবনা! দক্ষিণে উধাও হচ্ছে শীত! তাপমাত্রার পারদ বাড়ল প্রায় তিন ডিগ্রি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.