Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • যোগ্যতার বিচারেই খেলছি, নিজেদের প্রমাণ করতে মরিয়া স্কটল্যান্ড, ইডেনে নেই টিকিটের চাহিদা

যোগ্যতার বিচারেই খেলছি, নিজেদের প্রমাণ করতে মরিয়া স্কটল্যান্ড, ইডেনে নেই টিকিটের চাহিদা

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
eden.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: প্রথম দিনেই টি২০ বিশ্বকাপের ম্যাচ তিলোত্তমাতে। অথচ ইডেনে এক প্রকার মাছি উড়ছে। টিকিটের জন্য কোনও আকুতি মিনতি তো দূরে থাক, নূনতম চাহিদাও নেই। বাংলাদেশ ২০২৩ বিশ্বকাপে প্রথম ম্যাচ ইডেনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল। সেই ম্যাচে প্রায় ৩০ হাজার দর্শক হয়। বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেওয়ায় সেই সামান্য আগ্রহও উধাও।

সাংবাদিক থেকে শুরু করে দর্শক, সেভাবে কেউ উৎসাহী নয়। তবে সিএবি কর্তাদের আশা, একবার বিশ্বকাপ শুরু হলে লোক আসবে মাঠে। মাঠ সামান্য হলেও বাকি ভেন্যুগুলো থেকে ভরবে। আর প্রথম ম্যাচেই ২ বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা স্কটল্যান্ডের। পুলিশের সঙ্গে সিএবি কর্তাদের বৈঠক থাকায় ওয়েস্ট ইন্ডিজের সাংবাদিক সম্মেলন অনেক রাতে করতে হয়। সাংবাদিক সম্মেলনে স্কটল্যান্ড ক্রিকেটার মার্ক ওয়াট বলে গেলেন, ‘আমরা জিততে চাই। আমরা আত্মবিশ্বাসী। এই দল ভালো খেলবে। কারণ আমাদের তরুণ দল। সকলে উত্তেজিত। ভারতের দারুণ ইতিহাস ক্রিকেটে। এই বিশ্বকাপ তরুণদের অনুপ্রাণিত করবে। আমরা গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো শুরু করেছিলাম এটা আমাদের প্রেরণা দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সেরা খেলোয়াড়দের নিয়ে দল করেছি। সেরাটা দেওয়ার প্রস্তুতি করেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ খেলছি। তরুণরা সেটা দেখে ক্রিকেটে আগ্ৰহী হচ্ছে। ১০ বছর আগে ইডেনে খেলেছি। ভারতের উইকেট স্পিন উইকেট। আফগানিস্তানের রশিদ খানের সঙ্গে কথা বলেছি। ইডেনের উইকেট ফ্যাক্টর নয়। ২৪টা বল ঠিক করে ঠিক জায়গায় করাটাই আসল। ১০ দিনে সেইভাবে প্রস্তুতি নিতে পারিনি আলাদা করে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের থাকা উচিত ছিল। তবে হায়ার র্যা ঙ্কিং দল হিসেবে আমাদেরও খেলার যোগ্যতা রয়েছে।’

Post Views: 150

Continue Reading

Previous: ইরানে থাকা আমেরিকানদের দ্রুত দেশ ছাড়ার আবেদন যুক্তরাষ্ট্রের; ওমানে বৈঠকের আগে ফের অশান্তির ছায়া মধ্য প্রাচ্যে
Next: ইতিহাস আরসিবির, পরপর ২ বার মহিলা আইপিএল স্মৃতিদের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.