Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইতিহাস আরসিবির, পরপর ২ বার মহিলা আইপিএল স্মৃতিদের

ইতিহাস আরসিবির, পরপর ২ বার মহিলা আইপিএল স্মৃতিদের

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
WhatsApp-Image-2026-02-06-at-4.06.46-PM-1.jpeg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: দুই বল বাকি থাকতে ৬ উইকেটে দিল্লি ক্যাপিটালস ওম্যান্স দলকে ফাইনালে হারিয়ে দ্বিতীয় বারের জন্য ডব্লিউপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এর আগে ২০২৪ সালেও খেতাব জিতেছিল তারা। ২০২৫ সালে ট্রফি জেতে মুম্বই। আর ২০২৬ সালে আবারও শিরোপা নিজেদের দখলে রাখলেন স্মৃতি মান্ধানারা।

পর-পর দুই মরসুমেই ফাইনাল খেলেও, ভাগ্য সহায় হল না দিল্লির। গতবার মুম্বইয়ের কাছে ফাইনালে হেরে সফর শেষ করেছিল তারা। আর এবার আরসিবির কাছে হেরে আটকে গেল জেমিমারা। তবে হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ এদিন উপভোগ করলেন দর্শকরা। শেষ ওভারে জয়ের জন্য আরসিবির দরকার ছিল ১০ রান। কিন্তু ৪ বলেই দুটো বাউন্ডারি এবং দুটি সিঙ্গেল নিয়ে ১০ রান করে ম্যাচ জিতে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এদিন ফাইনাল ম্যাচে অনবদ্য ব্যাটিং উপহার দিলেন অধিনায়ক স্মৃতি মান্ধানা ও জর্জিয়া ভল। তাদের যুগলবন্দিতেই ম্যাচ জয় সুনিশ্চিত করে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স। ৭৯ রান করেন জর্জিয়া। ৪১ বলে ৮৭ রান করে, ১৯ তম ওভারে আউট হন অধিনায়ক স্মৃতি মান্ধানা। তাঁর ইনিংসে ছিল ১২টা চার ও ৩টে ছয়।

তবে স্মৃতি আউট হয়ে ফিরে যাওয়ার পর কোথাও যেন আশঙ্কা হচ্ছিল ম্যাচ জিতে নিতে পারে দিল্লি। কিন্তু ৫ বলে ১২ রানে অপরাজিত রাধা যাদব। তাঁর ইনিংসে শেষ মুহূর্তে আসে দুটি চার। যা সিরিজ চ্যাম্পিয়ন নিশ্চিত করে দেয়। ফলে দিল্লি ক্যাপিটালস ওম্যান্স টিমকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা।

Post Views: 207

Continue Reading

Previous: যোগ্যতার বিচারেই খেলছি, নিজেদের প্রমাণ করতে মরিয়া স্কটল্যান্ড, ইডেনে নেই টিকিটের চাহিদা
Next: পাঞ্জাবে জনপ্রিয় আপ নেতা লাকি ওবরয় কে প্রকাশ্যে গুলি করে হত্যা; তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.