Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভগ্নপ্রায় ব্রিজ মেরামতের দাবীতে বিক্ষোভ এগরার কেউটগেড়িয়ায়

ভগ্নপ্রায় ব্রিজ মেরামতের দাবীতে বিক্ষোভ এগরার কেউটগেড়িয়ায়

Online Desk জুন 23, 2025
egra.png

ওঙ্কার ডেস্ক: ব্রিজ সারাইয়ের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এগরা ২ ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের কেউটগেড়িয়া এলাকার বাসিন্দাদের। তাদের দাবি প্রায় ৮ থেকে ১০ টি গ্রামের ১০ হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হল এই ব্রিজটি, কিন্তু সেই ব্রিজ থেকে খসে পড়ছে সিমেন্টের চাঁই। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। অথচ কোনো হেলদোল নেই প্রশাসনের।
এলাকাবাসিরা আরো বলেন ঐ ব্রিজের সামনেই রয়েছে একটি হাইস্কুল, স্বাস্থ্য কেন্দ্র, সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। চরম ঝুঁকি নিয়ে ঐ ব্রিজ পারাপার করতে হয়। স্থানীয় এলাকাবাসীর দাবী, এই ব্রিজটি প্রায় ৫০-৬০ বছরের পুরোনো ব্রিজ। রক্ষনাবেক্ষনের অভাবে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে বহুবছর। কিন্তু দীর্ঘদিন বহুবার স্থানীয় প্রশাসন, ব্লক অফিস সহ মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়ে কোনো সুরাহা হয়নি। প্রশাসনের দীর্ঘদিন এহেন অবহেলার কারনে ব্রিজ মেরামতির জন্য গ্রামের লোকেরা নিজেরাই চাঁদা তুলে ঐ ব্রিজটি মেরামত অবধি করেছেন।
সোমবার রাস্তা সারাইয়ের দাবীতে প্রায় ১ ঘন্টা পথ অবরোধ করে রাখেন এলাকাবাসী। আগামী দিনে এই ব্রিজটি মেরামত না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। তবে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপ আলোক মহাপাত্র জানিয়েছেন, “মানুষের এই দাবি ন্যায্য দাবী। আমি তাঁদের আন্দোলনকে সমর্থন করি”। তিনি আরও জানান, “আমরাও বিধায়ক, সাংসদকে জানিয়েছি। আশা করি আগামীদিনে সমস্যার সমাধান হবে। তবে এলাকাবাসীর আন্দোলনে তাঁদের পাশে থাকবো”। বিজেপির যুবমোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন, “তৃণমূলের আমলে কোনো উন্নয়ন হয়নি। এরা মেলা খেলা নিয়ে ব্যাস্ত। মানুষের এই দাবীগুলি পূরণ না হলে আগামীদিনে এই সরকারকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিবে”।

Post Views: 203

Continue Reading

Previous: কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল, ‘মা-মাটি-মানুষ’-কে কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Next: ইরানের পারমাণবিক কেন্দ্রে যখন আমেরিকার বিধ্বংসী বিমান হামলা, ঠিক কেমন ছিল তখন হোয়াইট হাউসের অন্দরমহল ?

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.