Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল, ‘মা-মাটি-মানুষ’-কে কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল, ‘মা-মাটি-মানুষ’-কে কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Online Desk জুন 23, 2025
WhatsApp Image 2025-06-23 at 3.04.25 PM

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : কালিগঞ্জ উপনির্বাচনের সর্বশেষ ভোট গণনার পর, ৬৬ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আলিফার বাবা বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ৪৬,৯৮৭ ভোটে জয়ী হয়েছিলেন। বাবার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন কন্যা আলিফা আহমেদ। এই উপনির্বাচনে ভোট পড়ে প্রায় ৬৯ শতাংশ।

গত ১৯ তারিখ ছিল নদিয়ার কালিগঞ্জ এর উপনির্বাচন। মুলত তিন মুখী ভোট যুদ্ধ চলেছে এই বিধানসভায়। উল্লেখ্য তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর কারণেই এই উপনির্বাচন। কালিগঞ্জে তৃণমূল থেকে নাসিরুদ্দিনের কন্যা আলিফা আহমেদ, বিজেপির আশিস ঘোষ এবং বাম-কংগ্রেস জোটের হয়ে দাঁড়িয়েছিলেন কাবিল উদ্দিন শেখ।

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা জানালেন সাধারণ মানুষ, দলের কর্মী ও সমর্থকদের।

 

সোমবার সমাজমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, বর্ণ, জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুল ভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

এই জয়কে ‘মা-মাটি-মানুষ’-এর জয় বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কালীগঞ্জের তৃণমূল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথাও উল্লেখ করেন তিনি। মমতা লিখেছেন, “আমার কালীগঞ্জের সহকর্মীরা এই সাফল্যের জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদের জানাই আন্তরিক অভিনন্দন।”

Post Views: 297

Continue Reading

Previous: ১৮ মাসের শিশুকে প্রাপ্ত বয়স্কদের ওষুধ দিলেন চিকিৎসক, উত্তেজনা হাসপাতাল চত্বরে
Next: ভগ্নপ্রায় ব্রিজ মেরামতের দাবীতে বিক্ষোভ এগরার কেউটগেড়িয়ায়

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.