Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রেড রোডে ঈদের নামাজে মমতা ও অভিষেক বন্দোপাধ্যায়

রেড রোডে ঈদের নামাজে মমতা ও অভিষেক বন্দোপাধ্যায়

Online Desk মার্চ 31, 2025
hgfhfhfghf.jpg

ওঙ্কার ডেস্ক : ইদের সকালে প্রত্যেক বছরের মতো এবছর ও রেড রোডে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। সোমবার সকাল ৯ টা নাগাদ তারা রেড রোডে পৌঁছান। রেড রোডে নমাজের আয়োজন করা হয়েছিল । কলকাতার অনেক রাস্তা সেই কারণে বন্ধ ছিল ।
আমজনতাদের ইদের শুভেচ্ছা জানানোর পর বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন “একদল ভেদাভেদের রাজনীতি করে। কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে। কারও কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না।” শুধু গেরুয়া শিবির নয়, বামদেরও নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করে বলেন, “লাল-গেরুয়া মিশে গিয়েছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনও ক্ষতি হতে দেব না।” এছাড়াও বারবার সবাইকে সতর্ক করে বলেন, “উসকানিতে পা দেবেন না।”
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন। তিনি জানায়, “মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলে মিশে থাকতে হবে।” বিজেপিকে এক হাত নিয়ে বলেন, “জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না।”
তারপর সেখানকার অনুষ্ঠান শেষ করে সোজা পার্কসার্কাস চলে আসেন মুখ্যমন্ত্রী ও অভিষেক। পার্কসার্কাসের লাল মসজিদ এর সামনে গাড়ি থেকে নামেন তারা । তারপর লাল মসজিদ থেকে সাদা মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা হাঁটেন । তার পাশাপাশি রাস্তার দু পাশের জনসাধারণকে ইদের শুভেচ্ছা বার্তা জানান মুখ্যমন্ত্রী।
সেখান থেকে তারা সোজা পৌঁছে যান রিজওয়ানুর রহমানের বাড়ি। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন। উল্লেখ্য, ২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। বর্তমানে রিজওয়ানুরের দাদা রুকবানুর চাপড়ার তৃণমূল বিধায়ক। আগের বছরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তারপর বেশ কিছুক্ষণ সেখানে থেকে রিজওয়ানুরের পরিবারের সাথে কথা বলেন মমতা ও অভিষেক ।

Post Views: 93

Continue Reading

Previous: রাহানে, ডিককের প্রশংসা করে মুম্বই ম্যাচে দল নামাচ্ছেন নাইট কোচ
Next: ঘিবলি’র ট্রেন্ডে প্রেমের প্রকাশ টলিপাড়ার অভিনেত্রীর, প্রেমিক কে?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.