Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায় একাধিক ঠিকানায় ইডি হানা

তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায় একাধিক ঠিকানায় ইডি হানা

Online Desk সেপ্টেম্বর 17, 2024
29.png

নিজেস্ব প্রতিনিধিঃ আর জি কর দুর্নীতি মামলায় ফের ইডি হানা। মঙ্গলবার সাত সকালে তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়ি ও নার্সিংহোম-সহ একাধিক ঠিকানায় হানা দেন ইডির অফিসাররা। এদিকে বালিগঞ্জের এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের ৬ জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা।
আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে ফের তৎপর ইডি। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের ৬ জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার সিঁথির বাড়িতে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল। সুদীপ্ত শ্রীরামপুরের বিধায়ক। এ ছাড়া হুগলিতেও গিয়েছে ইডির একটি দল। সেখানে দাদপুরের দাঁড়পুর গ্রামে একটি বাংলোয় অভিযান চলছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ওই বাংলোটি সুদীপ্তর। তৃণমূল বিধায়ক সুদীপ্তর মালিকানাধীন একটি নার্সিং হোমে চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্তর বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি তদন্তকারী দল। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি যাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, সেই তালিকায় নাম রয়েছে, চিকিৎসক তথা তৃণমূলের এই দাপুটে নেতার।
পাশাপাশি ইডির অপর একটি দল পৌঁছে গিয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডেও। সেখানেও এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।
আরজি করে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার পর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশকাচের তলায় ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক নেতা। তিনি রাজ্যের হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সভাপতি।

Post Views: 92

Continue Reading

Previous: বোডাসিয়াস প্রিমিয়ামের আকর্ষণীয় চমক
Next: RG Kar “মৃ*তার জিন্স ও অন্ত*র্বাস ময়না*তদন্তে যায়নি” সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.