Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও! ঠাকুরপুকুর দুর্ঘটনায় নয়া মোড়

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও! ঠাকুরপুকুর দুর্ঘটনায় নয়া মোড়

Online Desk এপ্রিল 7, 2025
fygh.png

ওঙ্কার ডেস্ক: ঠাকুরপুকুর দুর্ঘটনায় ভাইরাল ভিডিও। রবিবার সকালে মারাত্মক ঘটনা ঘটে ঠাকুরপুকুর বাজারে। সেই ঘটনার জেরে মৃত্যু হয় একজনের, গুরুতর অবস্থায় বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। ভিড়ের মধ্যে ঢুকে পড়ে গাড়ি। পরপর ধাক্কা মারে অন্তত ৮-১০ জনকে। ঠাকুরপুকুরের এই ঘটনায় টলিযোগের কথা আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল এক ভিডিও।
জানা গিয়েছে, শনিবার রাতে শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেনগুপ্ত, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এঁরা প্রত্যেকে সান বাংলার নতুন ধারাবাহিক ‘ভিডিয়ো বৌদি’র সঙ্গে যুক্ত। গাড়ি দুর্ঘটনার সময় ভিতরে ছিলেন পরিচালক ভিক্টো, অভিনেত্রী ঋ সেন ও সান বাংলার কার্যনিবাহী প্রযোজক শ্রিয়া বসু। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, গাড়ি ধাক্কা মারার পর উত্তেজিত জনতা ঘিরে ধরে গাড়িটিকে। শুধু তাই নয়, শ্রিয়াকে মারধরও করতে দেখা যায়। এক পর্যায়ে পড়ে যান শ্রিয়া। তবু জনতার রোষ কমেনি। বাকিরা ঘটনাস্থল থেকে চলে গেলেও শ্রিয়া না পারায় রোষের মুখে পড়েন তিনিই। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত পরিচালক ভিক্টো অরফে সিদ্ধান্ত দাসকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আরিয়ান জানান, ভিক্টো ওরফে সিদ্ধান্তের গাড়িতে তিনি আর স্যান্ডি ছিলেন না। পরিচালকের সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋ এবং শ্রিয়া। আরিয়ান দাবি করেন, তাঁরা দুর্ঘটনার খবর জানেন না। নির্দিষ্ট সময়ে শুটিংয়ে যোগ দিয়েছেন স্যান্ডি এবং তিনি।
প্রসঙ্গত, ঠাকুরপুকুর বাজার থেকে বাখরাহাট রোড পর্যন্ত পাইপ লাইন বসানোর কাজ চলছে। ওই রাস্তায় দু’চাকা গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকলেও, এই মুহূর্তে চার চাকা গাড়ির চালানো নিষেধ রয়েছে। তাই এই গাড়িটি কীভাবে নো-এন্ট্রি থাকা সত্ত্বেও সেখানে ঢুকল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, গাড়ির গতি প্রায় ৫০ কিলোমিটার ছিল। অন্তত ৭ থেকে ৮ জনকে ধাক্কা মারে। এর মধ্যে ৪ জনকে স্থানীয় কস্তুরী নার্সিংহোমে ভর্তি করা হয়।

Post Views: 259

Continue Reading

Previous: ৪০ পেরোলেও সুনীল ম্যাজিক, গোয়াকে হারিয়ে ফাইনালে বেঙ্গালুরু
Next: মণিপুরে ফের নাবালিকা নিগ্রহের অভিযোগ, অভিযুক্ত কিশোর আটক

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.