Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন! কি ঘটেছে বচ্চন পরিবারে?

দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন! কি ঘটেছে বচ্চন পরিবারে?

Online Desk সেপ্টেম্বর 9, 2025
6tr.png

ওঙ্কার ডেস্ক: আচমকাই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতে গেলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। অভিনেত্রীর বিনা অনুমতিতে সর্বত্র তাঁর ছবি, নামের ব্যবহারে এবার বিরক্ত হয়ে আইনি সাহায্য চাইলেন।

‘পাবলিক ফিগার বা নায়িকা’ হওয়ার সুবাদে অভিনেত্রী ঐশ্বর্যার ছবি, নাম বা পরিচিতি সকলের হাতের মুঠোয়। সেই কারণেই কি যে কোনও আপত্তিকর কাজকর্মের সহজ লক্ষ্যে তিনিও থাকেন। অন্য একাধিক তারকার মতো এই একই প্রশ্ন তুলেছেন ঐশ্বর্যাও। অনলাইনে তাঁর ছবি ব্যবহার করে, কখনও বিকৃত করে বিভিন্ন দুষ্কর্মে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ জানান নায়িকার। আদালতে তাঁর বক্তব্য শুনেছেন বিচারপতি তেজস কারিয়া। অভিযোগের গুরুত্ব বুঝে এই ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে, তা নিশ্চিত করতে অভিনেত্রীকে আশ্বাস দিয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।

অভিনেত্রীর পক্ষে সওয়াল করেন আইনজীবী সন্দীপ সেঠী। ঐশ্বর্যার মুখ বা নামের অপব্যবহার করে ভুয়ো প্রচার করা হচ্ছে বলে আদালতে জানানো হয়। অভিনেত্রীর নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। শুধু ছবিতেই থেমে নেই, অভিনেত্রীর কণ্ঠস্বরও বিকৃত করে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন। ঐশ্বর্যার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এমন ইউআরএল-গুলি মুছে ফেলার নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে। মামলার পরবর্তী শুনানি হবে ২০২৬ সালের ১৫ জানুয়ারি।

Post Views: 236

Continue Reading

Previous: সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটির সম্পত্তির মামলায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন করিশ্মা কন্যা ও পুত্র
Next: প্রেমের টানে ভারতে ! গ্রেফতার বাংলাদেশি মহিলা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.